নেলসনে বিপদে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ১০:৫২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১১:০৬

শর্ট বলটি সাব্বির এড়িয়ে গেলেন

ইমরুল কায়েসের হাফসেঞ্চুরি ও সাব্বির রহমানের ব্যাটে ভালো সম্ভাবনাই জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু ৭৫ রানের জুটিটি ভাঙতেই বিপদে পড়েছে সফরকারীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৫২ রানের লক্ষ্যে নেমে ৭০ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়েছে তারা। ৩৯.৩ ওভারে ১৭৫ রান তুলতেই ৯ উইকেট হারায় বাংলাদেশ।

লক্ষ্যে নেমে দলীয় ৩০ রানে ওপেনার তামিম ইকবাল সাজঘরে ফিরলে ইমরুল ও সাব্বিরের ব্যাটে ঝলক দেখা যায়। দারুণভাবে দলকে এগিয়ে নিতে থাকেন তারা। আর কোনও উইকেট না হারিয়ে দলীয় শতক পার করেন দ্বিতীয় উইকেটের এ জুটি। কিন্তু একটি ভুল বোঝাবুঝিতে সাব্বির ৩৮ রানে আউট হলে ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন। ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি করে আশার আলো হয়ে ছিলেন ইমরুল। কিন্তু মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে সাজঘরে ফেরেন। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। বিশেষ করে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন সুবিধা করতে দেননি। তিনটি উইকেট তুলে নেন তিনি বল হাতে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মাশরাফির সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা বোঝা গেলো কিছু মুহূর্ত পরেই।

নেলসনে খুব ভালোভাবেই কিউইদের চেপে ধরেছে মাশরাফিরা। শুরু থেকেই বাংলাদেশের বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তার করতে পেরেছে। মাঝে অবশ্য নাইল ব্রুম চতু্র্থ উইকেটে জেমস নিশামের সঙ্গে ৫১ ও ষষ্ঠ উইকেটে লুক রঞ্চির সঙ্গে ৬৪ রানের জুটি না বাঁধলে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল। যদিও শেষ পর্যন্ত নাইল ব্রুমের সেঞ্চুরিতেই লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পারে কিউইরা।

ইনিংসের প্রথম ওভারে মাশরাফি কিউই ওপেনার মার্টিন গাপটিলকে ফিরিয়ে শুভ সূচনা করেন। শুরুর বিপর্যয় কাটিয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টম ল্যাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসন জুটি গড়ার চেষ্টা করেন। তখনই আঘাত হানেন গতি তারকা তাসকিন আহমেদ। উইলিয়ামসকে ব্যক্তিগত ১৪ রানে সাকিবের তালুবন্দী করে সাজঘরের পথ ধরান। সঙ্গী হারিয়ে সাকিবের বলে ফিরে যান ল্যাথামও। তিনি ২২ রান করে সাকিবের ঘূর্ণিতে লেগ বিফরের ফাঁদে পড়েন।

ততক্ষণে অবশ্য ক্রিজে নেমে পড়েন ব্রুম। বৃহস্পতিবার তার ব্যাট না হাসলে বিপদই ছিল কিউইদের। শেষ পর্যন্ত ব্রুম ১০৯ রানে অপরাজিত থাকেন। চতুর্থ ও ষষ্ঠ উইকেটে ৫০ ছাড়ানো দুটি জুটির পাশাপাশি বেশ কিছু ছোটখাটো জুটি গড়েন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এটা ব্রুমের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি।

কিউই অন্য ব্যাটসম্যানদের মধ্যে লুক রঞ্চি ৩৫, জেমস নিশাম ২৮ ও টম ল্যাথাম ২২ রান করেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি ৪৯ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। অভিষিক্ত পেসার শুভাষিশ ও স্পিনার মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম