বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে জিতান প্যাটেল

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:২৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:২৮

জিতান প্যাটেল স্যাক্সটন ওভালের নিষ্ক্রিয় উইকেটের কথা মাথায় রেখে নিউজিল্যান্ড শেষ ম্যাচের জন্য দলে যুক্ত করল অফস্পিনার জিতান প্যাটেলকে। তবে স্বাগতিক কোচ মাইক হেসন জানান, বাংলাদেশের প্রথম পাঁচজনের মধ্যে তিনজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

জিতান তার শেষ ওয়ানডে খেলেন ২০০৯ সালে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য জানালেন দীর্ঘ সময়ের বিরতিতে তাকে দলে আনার কথা ছিল নির্বাচকদের।

কিন্তু গত সেপ্টেম্বরে ভারত সফরে মার্ক ক্রেইগের চোটে তিন বছর পর জিতানের টেস্ট প্রত্যাবর্তন হয়েছিল। যেখানে দুই ম্যাচে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৭ রান করে দলকে ২০০ রানের উপর নিয়ে যান। এরপর প্লাঙ্কেট শিল্ডে খেলেছেন দুর্দান্ত কয়েকটি ইনিংস। এজন্যই লম্বা সময়ে ওয়ানডের বাইরে থাকলেও তাকে যুক্ত করা হলো।

চলমান সুপার স্ম্যাশে ৮ ম্যাচ খেলে ৬ উইকেট নেন জিতান। তার ফর্মে মুগ্ধ হেসন, ‘সুপার স্ম্যাশে ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে দারুণ বোলিং করছে সে। আমরা তাকে দলে স্বাগত জানাই।’

তৃতীয় ওয়ানডের একদিন আগে শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন জিতান। মিচেল স্যান্টনারের সঙ্গে সামনের সারির দ্বিতীয় স্পিনার হিসেবে যোগ দেবেন তিনি। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী