নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। বাংলাদেশের একাদশে একটিমাত্র পরিবর্তন হয়েছে। এক ম্যাচ বিশ্রাম দেওয়া মুস্তাফিজুর রহমান ফিরেছেন তৃতীয় ম্যাচে। মুস্তাফিজ ফেরায় বসে যেতে হয়েছে শুভাশিষ রায়কে।
প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশ এরই মধ্যে ২-০ ব্যবধানে হেরে গেছে।
/আরআই/কেআর/








