বাংলাদেশের বিপক্ষে টেস্টে টেলর

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৭, ১১:৪৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১১:৪৫

রস টেলর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলতে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে ফেরানো হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরকে। ১২ ও ২০ জানুয়ারি হবে টেস্ট দুটি।

সর্বশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন টেলর। মিসবাহদের বিপক্ষে দ্বিতীয় ওই টেস্ট খেলেই চোখের চিকিৎসা করান তিনি। ডিসেম্বরে তার বাঁ চোখের অস্ত্রোপচার করা হয়। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। এমনকি বাংলাদেশের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও নেই তিনি। তবে সুস্থ হওয়ার পর সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডি’র হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। দুটি (৮২* ও ৮০) অর্ধশতাধিক রানের ইনিংসও আসে তার ব্যাটে। ফিটনেসের পরীক্ষায় তিনি যে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন বলার অপেক্ষা রাখে না। তার পারফরম্যান্স দেখেই নির্বাচকরা আবার জাতীয় দলে ফেরালেন তাকে।

৭৮ টেস্ট খেলা টেলরকে ফেরানোর বিষয়য়ে নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন বলেছেন, ‘রসকে ফেরানো দারুণ ব্যাপার। তার অসাধারণ রেকর্ড আছে যেটা তার সামর্থে্যর কথা বলে। তার শেষ টেস্টে চমৎকার সেঞ্চুরি ছিল। দীর্ঘদিন ধরে সে আমাদের টেস্ট দলের এক অবিচ্ছেদ্য অংশ। দলে তার অমূল্য অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে আরও একজন ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হাঁটুর ইনজুরিতে খেলতে পারেননি ট্রেন্ট বোল্ট। এবার মুশফিকদের বিপক্ষে দেখা যাবে এ পেসারকে। হ্যামিলটনে বোল্টের স্থলাভিষিক্ত হওয়া ডগ ব্রেসওয়েল স্বাভাবিকভাবে বাদ পড়েছেন।

নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্রান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকলস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক)।সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী