জয়ে ফেরার আশা সাব্বিরের

ফজলুল বারী, মাউন্ট মাঙ্গানুই থেকে
০৫ জানুয়ারি ২০১৭, ১৪:৩৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৪:৩৫

অনুশীলনের এক ফাঁকে সাব্বির ‘ইনশাল্লাহ আমরা এবার জিতব।’- শুক্রবারের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দলের মিডিয়া ব্রিফিংয়ে কথাগুলো বলেন বাংলাদেশের অন্যতম লড়া্কু ব্যাটসম্যান সাব্বির রহমান।

সাব্বির বলেন, ‘প্রথম টি-টোয়েন্টিতে আমাদের ভালো একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু মিস জাজমেন্টের কারণে দুটি ক্যাচ ধরতে পারিনি আমরা।’ সৌম্যর ক্যাচটি নিয়ে কথা উঠলে আবার বলেন, ‘আসলে বলটি তার মাথার ওপর দিয়ে চলে গেছে।’ সাব্বির জানান, তারা এরই মধ্যে নিউজিল্যান্ডের উইকেটগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছেন। ওয়ানডে ম্যাচগুলোতেও ভালো সম্ভাবনা তৈরি করে প্রতিপক্ষকে ঝাঁকুনি দিতে পেরেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে জয় অর্জন করতে পারেননি। এরমানে এই নয় যে বাংলাদেশ দলের আর কোনও সম্ভাবনা নেই।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা এ কথা উল্লেখ করলে সাব্বির বলেন, ‘এ খেলাটিও ব্যাটসম্যান-বোলার-ফিল্ডিং সবকিছুরই খেলা। সব সেক্টর মিলে ভালো খেলে জয়ের বন্দরে পৌঁছাতে হবে। শুক্রবার আমাদের সে লক্ষ্যই থাকবে। ইনশাল্লাহ আমরা জিততে পারব।’

কথা বলছেন মাশরাফি বাংলাদেশ দলের পক্ষে বৃহস্পতিবার কিউই মিডিয়ার সঙ্গে কথা বলেন দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা। বাংলাদেশ অধিনায়কও বলেন, ‘আগের ম্যাচগুলোয় যে ভুলগুলো হয়েছে সেসব থেকে শিক্ষা নিয়ে জেতা সম্ভব। বাংলাদেশ দলের সেই সামর্থ্য আছে।’

কিউই বোলার ট্রেন্ট বোল্ট এদিন দলের পক্ষে মিডিয়ার সঙ্গে কথা বলেন। বোল্টেরও এটি হোমগ্রাউন্ড। বোল্ট নিজেদের ভালো অবস্থানে থাকার উল্লেখের পাশাপাশি বলেন, ‘বাংলাদেশ দলেও বেশিকিছু ভালো খেলোয়াড় আছে। তাদের পরাস্ত করেই আমাদের জিততে হবে।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড দলের পক্ষে এসব বলাবলির জবাব আসবে শুক্রবার। বাংলাদেশ সময় সকাল ৮টায় (স্থানীয় সময় বিকেল ৩টায়) মাউন্ট মাঙ্গানুইর বে ওভাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরুর পর জবাবটি তৈরি হবে। একটি জয়ের অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট পাগল মানুষ।

/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম