কিউইদের বিপক্ষে মমিনুলের গড় মাত্র ১৪৬.৬৬!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৩৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৪০

কিউইদের বিপক্ষে মমিনুলের গড় মাত্র ১৪৬.৬৬! সাদা পোশাকে মমিনুল হকের প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে খেলা সব ম্যাচেই ভালো খেলেছেন বাংলাদেশের ‘পকেট ডিনামো’। ওয়েলিংটন টেস্টের প্রথম দিন ৬৪ রানে অপরাজিত থাকা মমিনুল দ্বিতীয় দিনের শুরুতে টিম সাউদির ভয়ঙ্কর এক ডেলিভারিতে বিদায় নিয়েছেন।

শুক্রবার টিম সাউদির বলে দ্বিতীয় দিনের শুরুতেই ফিরে যান তিনি। এদিন আর কোনও রান যোগ করতে পারেননি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট গড়ের মালিক মমিনুল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে ৫ ইনিংস ব্যাট করে ৪৪০ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা বাংলাদেশি রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে তাঁর নাম। রয়েছে দুটি শতরানের ইনিংসও। কিউইদের বিপক্ষে তার ব্যাটিং গড়টা অবিশ্বাস্য- ১৪৬.৬৬! সবমিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তিন টেস্টের চার ইনিংসে তার রান যথাক্রমে ১৮১, ২২*, ৪৭ ও ১২৬।

দ্বিতীয় দিনের শুরুতে ফিরে গেলেও প্রথম দিনটি দারুণ খেলেছেন মমিনুল। সবমিলিয়ে ১০ চার ও ১ ছয়ে ৬৪ রানের ইনিংস খেলেছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো টিম সাউদি মধুর প্রতিশোধ নিয়েছেন। আগের দিন তার এক ওভারে ১৪ রান তুলে নিয়েছিলেন মমিনুল। রীতিমত তাঁকে চার-ছক্কায় নাস্তানাবুদ করেন মমিনুল। শুক্রবার অসাধারণ একটি ডেলিভারিতে ফিরে যান তিনি।

/আরআই/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী