চোট পেয়ে মাঠের বাইরে মুশফিক

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৪ জানুয়ারি ২০১৭, ০৫:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ০৫:৩৭

চোট পেয়ে মাঠের বাইরে মুশফিক ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনের খেলায় মুশফিক নেই! আঙুলে আঘাত পাওয়ায় তিনি এখন মাঠের বাইরে। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। আর উইকেটরক্ষক হিসেবে খেলছেন ইমরুল কায়েস।

উল্লেখ্য শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ডান হাতের তর্জনী আঙুলে আঘাত পান মুশফিক। সেটির অবস্থা জানতে শনিবার তার হাতের এক্সরে করানো হয়েছে। এক্সরে রিপোর্ট দেখার আগ পর্যন্ত তাকে দিয়ে খেলাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তৃতীয় দিনে তাই তার মাঠে না নামার সম্ভাবনাই বেশি। বেসিন রিজার্ভ মাঠের পাশেই একটি এমআরআই সেন্টারে সকালে এক্সরে করিয়ে এসে মুশফিক ড্রেসিং রুমে বসে খেলা দেখছেন।

উল্লেখ্য এর আগে এই নিউজিল্যান্ড সফরেই ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে ৬ সপ্তাহের বেশি মাঠের বাইরে ছিলেন মুশফিক। তাতে পরের দুই ওয়ানডে সঙ্গে মিস করেন টি-টোয়েন্টি সিরিজ। দুটি সিরিজেই হোয়াইটওয়াশ হয় সফরকারীরা। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে ১৫৯ রান করেছেন মুশফিক। সাকিবের সঙ্গে তার ৩৫৯ রানের জুটিটি বাংলাদেশের ক্ষেত্রে শুধু না নিউজিল্যান্ডের মাটিতেও যে কোনও দলের নতুন একটি রেকর্ড।

/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ