টেলরকে ফেরালেন রাব্বি, নিউজিল্যান্ডের নেই ৩ উইকেট

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৪ জানুয়ারি ২০১৭, ০৯:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১০:০৬

কামরুল ইসলাম রাব্বি

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে আবার আঘাত হানলেন কামরুল ইসলাম রাব্বি। তৃতীয় দিনের চা বিরতির পর নতুন স্পেলে এসে রাব্বির বলে রস টেলর তালুবন্দী হন মাহমুদউল্লাহ রিয়াদের। তার উইকেট হারানোর আগেই অবশ্য স্বাগতিকদের সংগ্রহ ২০০ পেরিয়ে যায়। এই প্রতিবেদন লেখার সময় কিউইদের রান ছিল ৩ উইকেটে ২৩৮।

টেলর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভ নিউজিল্যান্ড দলের। চোখের অস্ত্রোপচার শেষে মাস দুয়েক পর তিনি খেলায় ফিরে এসেছেন। সাজঘরে ফেরার আগে তিনি ৫১ বল খেলে ৪০ রান করে যান। যাতে চার মেরেছেন ছয়টি। টেলর আর কেন উইলিয়ামসনকে হারিয়ে নিউজিল্যান্ড দলকে কিছুটা হলেও চাপে ফেলতে পেরেছে বাংলাদেশ।

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন উইলিয়ামসনের উইকেটটি নেন তাসকিন আহমেদ। কিউই অধিনায়ককে ৫৩ রানে থামিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান তিনি। এখন পর্যন্ত টাইগারদের শিকার তিন উইকেটের দুটি রাব্বির, অন্যটি তাসকিনের।

এর আগে বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।
/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী