বল হাতে নিয়েই মাহমুদউল্লাহর জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৭, ০৮:২১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০৯:০৩

বল হাতে নিয়েই মাহমুদউল্লাহর জোড়া আঘাত চতুর্থ দিন ৫১ রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়েছিল নিউজিল্যান্ড। বিজে ওয়াটলিং ও মিচেল স্যান্টনার অর্ধশতাধিক রানের জুটি গড়ে প্রথম ইনিংসে ব্যবধান কমানোর চেষ্টা করছিলেন। তবে ইনিংসের ১৩৩তম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই বাজিমাত করলেন মাহমুদউল্লাহ। এক ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। ম্যাচ আবার ঘুরে দাঁড়ায় বাংলাদেশের দিকে। এ প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা ৮ উইকেটে ৪৯৩ রান। স্যান্টনার ৫০ ও নেইল ওয়াগনার ৭ রানে অপরাজিত ছিলেন।

ওয়াটলিং ও স্যান্টনার ৭৩ রানের জুটি গড়ে শক্ত প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু মাহমুদউল্লাহ তার প্রথম বলেই ভাঙেন এ জুটি। ওয়াটলিংয়ের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় ইমরুল কায়েসের গ্লাভসে। আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানালেও ডিআরএসে ওয়াটলিংয়ের সাজঘরে যাওয়ার রায় হয়। হাফসেঞ্চুরির জন্য ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ওয়াটলিং (৪৯)। এ ধাক্কা সামলাতে না সামলাতেই নিউজিল্যান্ড হারায় অষ্টম উইকেট। তিনটি বল পরই টিম সাউদিকে (১) এলডবিডব্লিউয়ে সাজঘরে পাঠান মাহমুদউল্লাহ।

দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ঘণ্টাখানেক প্রতিরোধ গড়লেও প্রথম সেশনের শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৮৭ রানের অপরাজিত জুটি গড়ে তৃতীয় দিন শেষ করেছিলেন টম ল্যাথাম ও হেনরি নিকলস। চতুর্থ দিন তারা জুটিটাকে আরও শক্ত করতে থাকেন। তবে সাকিব আল হাসানের কাছে ভাঙে তাদের জুটি। শুধু শতাধিক রানের এ জুটিটিই ভাঙেননি সাকিব, দুজনের উইকেটই গেছে তার বলে। রবিবার লাঞ্চে যাওয়ার আগে কিউইদের তিনটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ।

সাকিব তার নবম ওভারের তৃতীয় বলে নিকলসকে ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজের। স্লিপে ক্যাচ তুলে দেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করা নিকলস। ৫৩ রানে থামে তার ইনিংস। একই সঙ্গে ভাঙে ১৪২ রানের জুটি। এরপর শুভাশীষ রায়ের প্রথম টেস্ট শিকার হন কলিন ডি গ্রান্ডহোম। নিউজিল্যান্ড হারায় তাদের পঞ্চম উইকেট।

গ্রান্ডহোম খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। টানা চার ও ছয় মেরে শুভাশীষের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১৪ রানে শেষ হয় তার ইনিংস।

কিন্তু ক্যারিয়ার সেরা ইনিংসটাকে লম্বা করতে থাকেন ল্যাথাম। আর বাংলাদেশি বোলাররা ভুগতে থাকে। তবে সাকিবই বড় এ বাধা মাঠ থেকে সরিয়ে দেন। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ল্যাথামকে। ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৩২৯ বলে সাজানো ল্যাথামের ১৭৭ রানের ইনিংস, রয়েছে ১৮টি চার ১টি ছয়।

৩ উইকেটে ২৯২ রানে রবিবার দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল তৃতীয় দিনের প্রথম সেশনে।

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের