উইলিয়ামসনের হাফসেঞ্চুরিতে দুঃখ বাড়ছে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ০৯:৩২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১০:৩৩

কেন উইয়িামসন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৬০ রান করায় নিউজিল্যান্ডের ওয়েলিংটন টেস্ট জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫৭ ওভারে ২১৭ রান। সেই লক্ষ্যে মেহেদী হাসান মিরাজের কাছে দুই ওপেনার সাজঘরে ফিরলেও অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝোড়ো হাফসেঞ্চুরিতে দুঃখ বাড়ছে সফরকারীদের। রস টেলের সঙ্গে ১৬৩ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে সহজ জয়ের পথে নিয়ে যাচ্ছেন তিনি। ৪৩ বলে ৮ চারে ফিফটি হাঁকান উইলিয়ামসন। ৯৬ রানে অপরাজিত তিনি। টেলর ৬০ রানে আউট হয়েছেন। কিউইরা ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে ফেলেছে। জয়ের জন্য দরকার ১৫ রান।

মিরাজ মাত্র ৩৯ রানের মধ্যে দুই কিউই ওপেনারকে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা আনেন। জিত রাভালকে (১৩) ফিরতি ক্যাচে সাজঘরে পাঠান তিনি। তার পরের ওভারেই টম ল্যাথামের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন এ ডানহাতি স্পিনার। প্রথম ইনিংসে ১৭৭ রান করা ল্যাথাম ১৬ রানে বোল্ড হন। তবে এ ধাক্কা ভালোভাবে সামাল দিয়েছে কিউইরা।
যতক্ষণ পারা যায় টিকে থাকার লক্ষ্য নিয়ে পঞ্চম ও শেষদিন মাঠে নেমেছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে ছিল ৩ উইকেটে ৬৬ রান। ১০ রানে অপরাজিত মমিনুল হকের সঙ্গে ব্যাটিং ক্রিজে নামেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান হতাশ করেছেন। ৫ বল খেলে রানের খতা না খুলেই মিচেল স্যান্টনারের বলে কেন উইলিয়ামসনকে ক্যাচ তুলে দেন সাকিব।

ইনিংসটাকে লম্বা করতে পারেননি মমিনুলও। নেইল ওয়াগনারের বলে ২৩ রানে কলিন গ্রান্ডহোমের তালুবন্দী হন এ ব্যাটসম্যান। ওই ধাক্কা সামাল দিতে মুশফিকুর রহিম ও সাব্বির রহমান ভালো প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু টিম সাউদির একটি শর্ট বল মাথায় লেগে আহত হয়ে মাঠ ছাড়েন মুশফিক। ক্রিজে সময় পার করার ভালো ইঙ্গিত দিয়েছিলেন তিনি ৫৩ বলে ১৩ রান করে।

মুশফিক হাসপাতালে রওনা হলে তাসকিন আহমেদ নামেন। ২৩ বল খেলে ৫ রানে তিনি উইকেট দেন ট্রেন্ট বোল্টকে। প্রথম সেশনে ৭১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে লাঞ্চে যায় সফরকারীরা।

দ্বিতীয় সেশনে এসে সাব্বির রহমানের টানা হাফসেঞ্চুরি শুরুর ধাক্কা সামাল দেওয়ার আশা জাগায়। কিন্তু টানা দুই ওভারে দুই উইকেট হারালে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ৯৭ বলে ৯ চারে ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি করেন সাব্বির। কিন্তু আর ৪টি বল খেলে ইনিংস সেরা ৫০ রান করে বোল্টের বলে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে ধরা পড়েন তিনি। আগের ওভারে কামরুল ইসলাম রাব্বী ১ রানে সাউদির শিকার হন। এখানেই শেষ হতে পারত ইনিংস। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও ক্রিজে নামেন ইমরুল কায়েস।

২৮ রানে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া ইমরুল ব্যক্তিগত রানের ঝুলিতে আরও ৮ রান যোগ করেন। ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি। অপর প্রান্তে শুভাশীষ রায় নবম ব্যাটসম্যান হিসেবে আউট হলে ৯ উইকেটেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। কারণ মুশফিকের আর নামা হয়নি। ২১৬ রানে লিড পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৮ উইকেটে ৫৯৫ রানের জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৫৩৯ রানে।
/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী