বোলারদের ক্লান্তিকে আমলে নিচ্ছেন না বাংলাদেশের কোচ

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
১৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩০

চন্ডিকা হাথুরুসিংহে ওয়েলিংটন টেস্টে দুই ইনিংসে বাংলাদেশের বোলাররা ১৮৮ ওভার বল করেছে। এত লম্বা সময় বল করে বোলিং বিভাগ ক্লান্ত-বিধবস্ত। তাদের হাঁটাচলাতেই এর প্রমাণ পাওয়া যাচ্ছিল। এরপর আবার ওয়েলিংটন টেস্টের পরাজয় সবাইকে মুষড়ে ফেলেছে। এমন একটি দল কী করে ক্রাইস্টচার্চ টেস্টে শক্তিশালী স্বাগতিক দলের বিপক্ষে স্বাভাবিক খেলা খেলবে?

বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য এসবকে অফিসিয়ালি আমলে নিতে চাননি। বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন প্রথম টেস্টের অভিজ্ঞতায় তার ছেলেরা ক্রাইস্টচার্চ টেস্টে আরও ভালো খেলবে।  

বোলারদের প্রশংসা করে কোচ বলেছেন, ‘১৪৮ ওভারেরও বেশি সময় ধরে বোলাররা অনেক ভালো বল করেছে। তারা অনেক সুযোগ তৈরি করেছিল।’

এত লম্বা সময় ধরে বল করে বোলাররা কি ক্লান্ত? কোচ এটা মানলেন না, ‘এটাই তাদের কাজ। এরজন্যেই তাদেরকে তৈরি করা হয়েছে।’ কামরুল ইসলাম রাব্বীর ভূয়সী প্রশংসা করে কোচ বলেন, ‘সে অনেক ভালো বল করেছে। চট্টগ্রাম টেস্টের আগে স্কোয়াডে তাসকিনকে না রাখার কারণ  সম্পর্কে কোচ তখন বলেছিলেন তিনি মেধাবী তাসকিনের ক্যারিয়ার ধবংসের দায়িত্ব নিতে পারেন না। বুধবার ক্রাইস্টচার্চেও প্রশ্নটি এসেছিল। হেড মাস্টার কোচ এ প্রশ্নে কিছুটা উষ্মা প্রকাশ করে বলেন, ‘আমার বক্তব্যের আংশিক উল্লেখ করা হয়েছে।’ কোচ বলেন, ‘তাসকিনকে অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেটের জন্যে তৈরি করা হচ্ছিল।’

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী