রুবেলকে না নেওয়ার যুক্তি দিতে চান না হাথুরুসিংহে

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
১৮ জানুয়ারি ২০১৭, ১৪:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:৫০

রুবেলকে না নেওয়ার যুক্তি দিতে চান না হাথুরুসিংহে দলে উপেক্ষিত রুবেলকে না নেওয়ার কারণ বলতে চাননি কোচ। এমনকি ক্রাইস্টচার্চেও তাকে নিয়ে সম্ভাবনা কম।

দলে গুরুত্বপূর্ণ  পেসার মুস্তাফিজুর রহমান নেই। নবাগত শুভাশীষ রায় ও তাসকিন আহমেদকে দিয়ে ওয়েলিংটনে পেস আক্রমণ বিভাগ সাজান চন্ডিকা হাথুরুসিংহে। পেস বোলিংয়ে ওই দলে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন কেবল কামরুল ইসলাম রাব্বী, ওয়েলিংটনে যেটা ছিল তার ক্যারিয়ারের কেবল তৃতীয় টেস্ট। অথচ নিউজিল্যান্ডে দলের সঙ্গে আছেন রুবেল হোসেন। যার অভিজ্ঞতার ঝুলিতে আছে ২৩টি টেস্ট। অথচ তাকে কেন বসিয়ে রাখা হলো? এমন প্রশ্নে ক্ষুব্ধ বাংলাদেশের কোচ। প্রশ্নের কোনও উত্তর মিলল না তার কাছে।

কিছুটা রুঢ় উচ্চারণে বলেছেন ‘আপনাকে অজুহাত যুক্তি দেওয়ার কোনও প্রয়োজন আমার নেই। দলের জন্যে যা ভালো মনে করি তাই আমি করি’।

এমন প্রশ্নে কোচকে বেশ বিরক্ত মনে হয়। ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেটের চেয়ে সবুজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট। রুবেল হয়তো এখানে ভালো করতে পারতেন। কিন্তু কোচের চোখমুখের ভাষা বলছিল ক্রাইস্টচার্চ টেস্টেও রুবেলের খেলানোর সম্ভাবনা কম।

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে