সৌম্যের পর সাকিবের হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৭:১১আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৭:১১

সাকিব আল হাসান শক্ত হাতে দলের হাল ধরেছেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিন তাদের ব্যাটে বাংলাদেশ নিয়ন্ত্রণ নিয়েছে ম্যাচের। লাঞ্চের আগে সৌম্য ও পরে সাকিব হাফসেঞ্চুরি করে দলকে সামনে এগিয়ে নিচ্ছেন। ৩৪ ওভারে ২ উইকেটে ১৫৮ রান করেছে বাংলাদেশ।

অথচ সকালটা শুরু হয়েছিল হতাশা দিয়ে। টস হেরে ব্যাট করতে নেমে ৩৮ রানের মধ্যে দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব ও সৌম্যের শতাধিক রানের জুটিতে দলীয় বিপদ সামাল দেয় টাইগাররা। লাঞ্চে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে তারা করে ১২৮ রান।  ৫৪ বলে ৬ চারে সৌম্য তার প্রথম টেস্ট ফিফটি পান। ৬৫ বলে ৮ চারে পঞ্চাশ ছোঁন সাকিব।

কিছু প্রাপ্তি নিউজিল্যান্ড থেকে নিয়ে দেশে ফেরার শেষ সুযোগ বাংলাদেশের সামনে।  এ লক্ষ্য নিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা। কিন্তু শুরুতেই হোঁচট। দলের মাত্র ৭ রানে টিম সাউদির পেসে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল (৫) উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ তুলে দেন। এরপর মাহমুদউল্লাহ (১৯) সাজঘরে ফিরেছেন বোল্টের বলে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে।

এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের। দলে মোট পরিবর্তন চারটি। ইনজুরিতে ইমরুল কায়েস, মমিনুল হক ও মুশফিকুর রহিমের ছিটকে যাওয়া পর বাদ দেওয়া হয়ছে শুভাশীষ রায়কে। কিন্তু তার জায়গায় দলে ফিরেছেন রুবেল হোসেন।

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ