নিজেকে ‘অপরাধী’ ভাবছেন তামিম

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২৩ জানুয়ারি ২০১৭, ২১:৫০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২১:৫৭

নিজেকে ‘অপরাধী’ ভাবছেন তামিম কী হলো বাংলাদেশ দলের সিনিয়র ব্যাটসম্যানদের? পুরো নিউজিল্যান্ড সফরে দলের সিনিয়র ব্যাটসম্যানদের কাছ থেকে দল যা আশা করেছে, তা পাওয়া যায়নি। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে অনেকটা দৃষ্টিকটু উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন ব্যাটসম্যানরা। ক্রাইস্টচার্চ টেস্টে যা করেছেন তামিম, সাকিব কিংবা মাহমুদউল্লাহ। তামিম ইকবাল নিজে একজন ব্যাটসম্যান। তাই সব সংবাদসম্মেলনে বরাবর ব্যাটসম্যানদের পক্ষে কথা বলেন। সোমবারও করেছেন সেটাই।

দলে মুশফিকের অনুপস্থিতির কথা নিয়ে বেশি কথাবার্তা পছন্দ করেননি তামিম। সোমবার সংবাদসম্মেলনে বললেন, ‘মুশফিক অবশ্যই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু যে এখানে খেলছে না তাকে নিয়ে বারবার আলোচনার ব্যক্তি আমি না। তার জায়গায় যে এসেছে, সে যোগ্যতা দিয়েই এসেছে। তার কাছে বাংলাদেশ ক্রিকেট অনেক কিছু আশা করতে পারে।’ সঙ্গে যোগ করেছেন, ‘মুশফিক অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। টপ ব্যাটসম্যানদের একজন। কিন্তু তিনি এই ম্যাচে খেলননি। তাই তার ব্যাপারটা কথাবার্তায় বারবার টেনে আনতে আমি খুব বেশি পছন্দ করি না।’

ক্রাইস্টচার্চ টেস্টের অধিনায়ক বলেছেন, ‘মাহমুদউল্লাহ হয়তো গোটা সিরিজে তার মতো করে ফর্মে ছিলেন না। তার চেষ্টা সব দিক থেকে অবশ্যই ছিল। তার আউটও হয়তো একই রকমের মনে হয়েছে। কিন্তু এটি যে কোনও ব্যাটসম্যানের ক্ষেত্রেই হয়। আমি তাকে বাঁচানোর চেষ্টা করছি না। আমার মনে হয় না যখন কোনও কিছু নিজের পক্ষে না যায়, তখন এমন আউটের ঘটনা ঘটে। যখন একটা ভালো সিরিজ হয় তখন দেখা যাবে এই বলগুলোই সে সুন্দরভাবে খেলছে বা তার টাইমিং সেভাবে হচ্ছে।’

অন্যের কথাগুলো জোর দিয়ে বললেন কি তামিম, নিজেই তো উইকেট ছুঁড়ে এসেছেন শেষ টেস্টে। নিজের ব্যাটিং নিয়ে তার বক্তব্য, ‘আমি পুরো সফরে কখনও ব্যাট করা নিয়ে কোনও সংগ্রাম করিনি। দুটি হাফসেঞ্চুরি, একটি চল্লিশ রানের ইনিংস খেলেছি। যা রান করি না কেন ব্যাটিং আমি খুব ভালো করেছি। কিন্তু পুরো সিরিজে আমি কখনও এসবকে এক সুতোয় গাথতে পারিনি।’ আরও বললেন, ‘আমি নিজের প্রতি অনেক উচ্চ প্রত্যাশা রাখি। কারণ আমি যদি সংগ্রাম করতাম, আউট হয়ে যেতাম, তাহলে অন্য কথা। আমি যে আমার সামর্থ্যকে ঠিকমতো ব্যবহার করতে পারিনি এটাই আমার অপরাধ। এর জন্যে আমি নিজেকে অপরাধী ভাবি।’

সাকিবকে নিয়ে তামিমের বক্তব্য, ‘সাকিবের এই টেস্ট সিরিজটা খুবই ভালো একটি সিরিজ হয়েছে। কিন্তু আজ যে বলে ও আউট হয়েছে, এটা হয়তো সে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো। আপনারা যদি মনে রাখেন তাহলে দেখেছেন সোমবার ও যে শটে আউট হয়েছে, ঠিকই একই শট থেকে কমপক্ষে ২৫টি বাউন্ডারি মেরেছিল ২১৭ রান করা ইনিংসে। এটাই ওর পছন্দের একটি শট।’ যদিও এবার ভাগ্য সঙ্গে ছিল না বলেই মনে করেন এই ওপেনার, ‘সোমবার হয়তো শটটা ঠিকমতো মারতে পারেনি। যেহেতু এর মাঝে দুটি উইকেট পড়ে গিয়েছিল, তাই আরও সতর্ক হয়ে খেলতে পারতো সাকিব।’

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম