আক্ষেপ নিয়েই শেষ প্রথম দিন

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (গল) থেকে
০৭ মার্চ ২০১৭, ১৮:৪৮আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৮:৪৮

বাংলাদেশের হতাশা বাড়িয়েছেন গুনারত্নে ও মেন্ডিস গলের ঝলমলে আকাশের মতো টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য ঝলমলে নয়। কিন্তু হতে পারতো, অনেক যদি-কিন্তুর সংমিশ্রনের পর। যদিও তা হয়নি ছোট্ট একটি ভুলে। এই ভুলের মাশুল গুনতে হয়েছে শেষ পর্যন্ত কুশল মেন্ডিস ও গুনারত্নের চতুর্থ উইকেটের রেকর্ড জুটিতে।

যদিও দিনের শেষ মুহূর্তে তাসকিনের একটি ডেলিভারিতে স্বস্তি ফিরে আসে বাংলাদেশের শিবিরে। মেন্ডিসের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়া গুনারত্নেকে ফেরান দ্রুতগতির এই পেসার। দিনশেষে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে চার উইকেটে ৩২১ রান উঠেছে। নির্ধারিত সময়ের আধাঘণ্টা বেশি খেলা হলেও পুরো ৯০ ওভার মাঠে গড়ায়নি। পেসাররা টানা বল করাতেই সময়ের স্বল্পতা দেখা দিয়েছে।

দিনশেষে লঙ্কানদের ৩২১ রান কিছুতেই হতো না, যদি শুভাশীষ ভুলটি না করতেন! হয়তো ৩২১ রানের পাশে ৬ কিংবা ৭ উইকেট থাকতে পারতো। কিন্তু হয়নি ওই ভুলেই। পুরো দিন শুভাশীষ হয়তো ওই ভুলটার আক্ষেপে পুড়েছেন।

অথচ নিজের দ্বিতীয় টেস্টের প্রথম ওভারটা স্বপ্নের মতো শুরু করেছিলেন। মুস্তাফিজ ও তাসকিনকে দিয়ে ৫ ওভার করানোর পর মুশফিক বল তুলে দেন শুভাশীষের হাতে। ওই ওভারে চতুর্থ বলেই বাজিমাত। বলটিতে বাড়তি পেস ছিল, থারাঙ্গা কোনও কিছু বোঝার আগেই ক্লিন বোল্ড।

পরের বলেই শুভাশীষ সুযোগ পেয়েছিলেন মেন্ডিসকে ফেরানোর। দারুণ একটি ডেলিভারি মেন্ডিসের ব্যাট ছুঁয়ে আশ্রয় নিয়েছিল উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ক্যাচটিও ধরেছিলেন দুর্দান্ত দক্ষতায়। কিন্তু দুর্ভাগ্য শুভাশীষের, দারুণ একটি বল করেও নো বলের কারণে উইকেট বঞ্চিত হলেন তিনি।

ঐতিহ্যগতভাবেই গলের উইকেট স্পিন সহায়ক। তারপরও এমন উইকেটে তিনজন পেসার নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। তবে কামরুলের বদলে শুভাশীষের অন্তর্ভুক্তিটাই প্রশ্ন তৈরি করেছে। খুব সম্ভবত কলম্বো টেস্টের জন্য কামরুলকে ঠিকভাবে পেতেই শুভাশীষকে একাদশে নেওয়া!

দিনের শুরুতে উইকেট থেকে পেসাররা দারুণ সুযোগ তৈরি করতে পেরেছিলেন। যা দিনের শেষ ভাগে দেখা যায়নি। শুরু থেকেই লঙ্কান ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে মাথা নিচু করে খেলেছেন। এই কারণেই সকালে খুব বেশি সুবিধা আদায় করে নিতে পারেননি মুস্তাফিজ-তাসকিন-শুভাশীষরা।

অবশ্য দিনের প্রথম সেশনটা বেশ ভালোভাবেই আধিপত্য করেছে বাংলাদেশের বোলাররা। প্রথম সেশনে ২৪ ওভার বোলিং করে বাংলাদেশ লঙ্কানদের ৬৪ রানে দুই উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিলেন।

মেন্ডিসের বিরুদ্ধে আপিল করলেন শুভাশীষ দ্বিতীয় সেশন থেকেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে লঙ্কান ব্যাটসম্যানরা। বিশেষ করে মেন্ডিস ও গুণারত্নে মিলে ১৯৬ রান যোগ করেন। গুনারত্নে ব্যক্তিগত ৮৫ রান করে তাসকিনের ডেলিভারিতে শেষ বিকালে আউট হন। দিন শেষে মেন্ডিস ১৬৬ ও নিরোশান ডিকবেলা ১৪ রান নিয়ে অপরাজিত আছেন। 

বাংলাদেশের অধিনায়ক মুশফিক এদিন দুই প্রান্তে এক সঙ্গে কোনও স্পিনারকে ব্যবহার করেননি। আগের গৎবাধা নিয়মেই তিনি অধিনায়কত্ব করেছেন। দিনটা বাংলাদেশের জন্য আরও ভালো হতে পারতো মুশফিক যদি অধিনায়কত্বটা আরও উন্নতি ঘটাতে পারতেন!

শেষ কয়েক ম্যাচের থেকে মঙ্গলবার বাংলাদেশের ফিল্ডিংয়ে যথেষ্ট উন্নতি ধরা পড়েছে। গ্রাউন্ড ফিল্ডিংয়ে বাংলাদেশ দারুণ করেছে। মেন্ডিস-চান্দিমাল জুটি যখন চোখ রাঙাচ্ছিল, তখনই মুস্তাফিজের কাটারে গালিতে দাঁড়ানো মেহেদী হাসান ক্ষিপ্র গতিতে ক্যাচ নিয়ে বিদায় করেছেন চান্দিমালকে।

মঙ্গলবার ৫ টেস্ট পর সাদা পোষাকে নেমেছিলেন মুস্তাফিজ। শুরুতে খোলসে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুস্তাফিজের বৈচিত্র্যময় বোলিং শুরু হয়। ওই স্পেলে লঙ্কান ব্যাটসম্যানদের কঠিন লড়াই করতে হয়েছে। এদিন ১৫ ওভার বোলিং করে ৫০ রান খরচায় তিনি নিয়েছেন একটি উইকেট।

উইকেটের যেমন অবস্থা, তাতে করে এখানে প্রথম দুই দিন ব্যাটসম্যানদের জন্য অত্যন্ত সহায়ক হবে। কিন্তু তৃতীয় দিন থেকেই স্পিনাররা সুবিধা আদায় করে নিতে পারবে। টসে হারার কারণে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়েই শঙ্কা বেশি। চতুর্থ ইনিংসে ব্যাট করবে বাংলাদেশ। এমন উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা বেশ কঠিনই বলা চলে। গলের উইকেট আগে ব্যাটিং করা দল সব সময়ই সুবিধা পায়। এই টেস্টে টস হারটা বাংলাদেশের জন্য নেতিবাচক হয়ে উঠতে পারে। বুধবার সকালটা বোলারদের ভালোভাবে সামলাতে না পারলে কঠিন সময় অপেক্ষা করবে।

মুশফিক আগের দিনই বলেছিলেন ম্যাচের তৃতীয় দিন থেকে উইকেট ফেটে যাবে। এমনিতেই গলের তাপমাত্রা প্রায় ৩২ দিকের উপরে। ম্যাচের দ্বিতীয় দিনে এই তাপমাত্রা অব্যাহত থাকলে দ্বিতীয় দিনের শেষ বিকালেই উইকেটের ফাটল লক্ষ্য করা যাবে। এখন দেখার বিষয় ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ কত দ্রুত লঙ্কানদের আউট করে ব্যাটিং নামতে পারে। গল টেস্টে আধিপত্য রাখতে হলে বাংলাদেশকে তাদের প্রথম ইনিংসেই ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি