যথেষ্ট রানে ইনিংস ঘোষণা করবে লঙ্কানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
১০ মার্চ ২০১৭, ১৪:৫৫আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৪:৫৯

থারাঙ্গার ব্যাটে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য গল টেস্টে কঠিন সময় অপেক্ষা করছে। চতুর্থ ইনিংসে তাড়া করে বাংলাদেশের জেতার রেকর্ড মাত্র দুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট জিততে গেলে বাংলাদেশকে নতুন রেকর্ড করতে হবে। যা কঠিন হলেও অসম্ভব নয়।

আগে ব্যাটিং করে ৪৯৪ রান সংগ্রহ করে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে  বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩১২ রান করতেই অলআউট হয়। ১৮২ রানে এগিয়ে থেকে লঙ্কানরা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামে। চতুর্থ দিনের দ্বিতীয় সেশন চলছে। এর মধ্যেই বড় লিড দাঁড় করিয়েছে স্বাগতিকরা।

শেষ দিনে বাংলাদেশকে চাপে রাখতে বড় সংগ্রহ দাঁড় করাতে চায় শ্রীলঙ্কা। এ প্রসঙ্গে সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া বলেছেন, ‘আমরা বড় সংগ্রহ দাঁড় করিয়েছিলাম এবং প্রতিপক্ষকে ৩১২ রানের মধ্যে আটকে রাখতে পেরেছি। এই মুহূর্তে আমাদের লক্ষ্য স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলে বাংলাদেশকে চাপে রাখা।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম