টেস্ট ক্রিকেটকেই বেশি ভালোবাসেন জয়সুরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
১০ মার্চ ২০১৭, ১৯:৫৪আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৯:২৬

সনাথ জয়সুরিয়া মারকুটে ব্যাটসম্যান হিসেবে সনাথ সজয়সুরিয়ার নাম বেশ পুরানো। চার-ছক্কার ধুম-ধারাক্কা ক্রিকেটের নতুন সংস্করণ টি-টোয়েন্টি তিনিও অন্য সবার মতোই ভালোবাসেন। কিন্তু টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালোবাসা হৃদয় নিংড়ানো। তার কথাতে সেটাই স্পষ্ট।

অথচ মারকুটে ব্যাটিংয় জুড়ি ছিল না তার। ১৯৯৬ সালে মাত্র ১৭ বলে করেছিলেন ওয়ানডে হাফসেঞ্চুরি। এমন ব্যাটসম্যানের পছন্দ যদি হয় টেস্ট ক্রিকেট, বুঝতে হবে জয়সুরিয়া এ ফরম্যাটের ক্রিকেটকে কোথায় ধারণ করেন, ‘সবাই টি-টোয়েন্টি উপভোগ করে। আমি নিজেও করি। কিন্তু আমি প্রথমে বলব আসল খেলা হচ্ছে টেস্ট ক্রিকেট। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি।’

বিস্ফোরক ব্যাটসম্যান জয়সুরিযা মাত্র ৩১ টি-টোয়েন্টি খেলেছেন। সেখানে অবশ্য তার গড় প্রায় ২৩। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ক্রিকেটের সর্বশেষ সংস্করণে খেলার সুযোগ হয়েছে। চাইলে তিনি আফসোস করতেই পারতেন আরও আগে কেন এই সংস্করণ চালু হল না। কিন্তু জয়সুরিয়ার মনে কোনও আফসোস নেই, ‘আমার কোনও আফসোস নেই। আমি ওভাবে চিন্তাও করিনি কখনও।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম