শুরুর ধাক্কা সামাল দিলেন মুশফিক-লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৭, ১২:৪৪আপডেট : ১১ মার্চ ২০১৭, ১২:৪৪

মুশফিকের ব্যাটে প্রতিরোধ গড়ে লাঞ্চে বাংলাদেশ

কী বিপদেই না পড়েছিল বাংলাদেশ! বিনা উইকেটে ৬৭ রানে শেষ দিন খেলতে নেমে দলীয় স্কোরবোর্ড ১০৪ রান হতেই নেই ৫ উইকেট। প্রথম ঘণ্টাটা দাপট দেখায় শ্রীলঙ্কার দুই স্পিনার দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথ। কিন্তু সেই ধাক্কা সামলে উঠেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুই ব্যাটসম্যানের অর্ধশতাধিক রানের জুটিতে ৫ উইকেটে ১৫৭ রানে লাঞ্চে গেছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ আউট হলে ক্রিজে নামেন লিটন। অধিনায়ককে উপযুক্ত সঙ্গ দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাদের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে শক্ত প্রতিরোধ গড়েছে সফরকারীরা। মুশফিক ৩৪ রানে খেলছেন। ৩২ রানে টিকে আছেন লিটন।

ড্রকে প্রাধান্য দিয়ে শনিবার শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মাত্র ১৬ রানের মধ্যে তিন উইকেট হারানোয়। এর পর শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের এক ওভারেই আরও দুজন ব্যাটসম্যান আউট।

বিনা উইকেটে ৬৭ রানে চতুর্থ দিন শেষ করা বাংলাদেশ পঞ্চম দিনটাই শুরু করে উইকেট হারিয়ে। গলেতে দুই ইনিংসেই ফিফটি হাঁকানো সৌম্য সরকার ছিলেন ভরসার প্রতীক। কিন্তু তার আউট দিয়েই শুরু হয় দিন।

আসেলা গুনারত্নের পেসে পঞ্চম দিন রানের খাতা না খুলে বোল্ড হন সৌম্য। ৫৩ রানে শেষ হয় তার ইনিংস। এর পর দিলরুয়ান পেরেরা তার অফ স্পিনে পরপর দুই ওভারে সাজঘরে ফেরান মুমিনুল হক ও তামিম ইকবালকে। মুমিনুল ৫ রানে এলবিডব্লিউর শিকার। আর তামিমকে ১৯ রানে ক্যাচ দিতে হয় গুনারত্নের কাছে।

৪৫৭ রানের লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। হেরাথের সপ্তম ওভারে সাকিব ৮ রানে ক্যাচ তুলে দেন দিমুথ করুনারত্নের হাতে। মাহমুদউল্লাহ নেমেই দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার, রানের খাতা খোলা হয়নি তার।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম