কলম্বোতে হেরাথদের অনুপ্রেরণা দেবে গল জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
১১ মার্চ ২০১৭, ১৮:৩৭আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৮:৩৭

কলম্বোতে হেরাথদের অনুপ্রেরণা দেবে গল জয় আগামী ১৫ মার্চ শততম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্ট হেরে কোণঠাসা অবস্থায় আছে অতিথিরা। অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচটি জিতে আত্মবিশ্বাসের চূড়ায় লঙ্কানরা। এই টেস্ট জয়ের অনুপ্রেরণা পি সারা ওভালে টেনে নিয়ে যেতে চায় তারা। লঙ্কান অধিনায়কের ভাষ্য এই জয় কলম্বোতে অনুপ্রেরণা যোগাবে।

ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ বলেছেন, ‘যে কোনও সিরিজে জয় দিয়ে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। এই জয়ে আমরা দারুণ খুশি। আমাদের মানসিক অবস্থা অনেক ভালো। দ্বিতীয় টেস্টে এই জয় প্রেরণা হিসেবে কাজ করবে।’

বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন হেরাথ, ‘তারা ভালো ব্যাটিং করেছে! বিশেষ করে মুশফিক ও সৌম্য ভালো ব্যাটিং করেছে। পিচটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। কিন্তু তাদেরকে ধৈর্য্য ধরতে হবে।’

ম্যাচটি ড্র করা কতোটা কঠিন ছিল? এমন প্রশ্নে ৩৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার বলেছেন, ‘এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আমাদের বোলাররা অসাধারণ বোলিং করেছে। বোলারদের কৃতিত্ব দিতেই হবে। উইকেটে কিছু না থাকা স্বত্ত্বেও তারা দারুণ বোলিং করেছে। আমি মনে করি শেষ দিনে উইকেটের কিছুটা চরিত্র বদল হলেও ব্যাটিং করার জন্য দারুণ ছিল।’

৪৫৭ রানের টার্গেট দিয়ে আত্মবিশ্বাসী ছিল লঙ্কানরা। কেন না চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা আরও কঠিন। বাংলাদেশকে লক্ষ্য দিয়ে বেশ নির্ভার ছিলেন হেরাথ, ‘শেষ দিন খেলা সহজ নয়। ৪৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করা খুব কঠিন। তাও আবার তিনজন স্পিনারের বিপক্ষে। সান্দাকান (লাকশান) ও পেরেরা (দিলরুয়ান) অনেক সমর্থন দিয়েছে। চতুর্থ ইনিংসে চার’শ রান করা অনেক চ্যালেঞ্জের।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম