৪০০ উইকেট চান হেরাথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
১১ মার্চ ২০১৭, ১৮:৫০আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৮:৫০

রঙ্গনা হেরাথ ভুল সময়ে আগমন হয়েছিল রঙ্গনা হেরাথের। শ্রীলঙ্কার গ্রেট স্পিনার মুত্তিয়া মুরালিধরন একাদশে নিয়মিত থাকার কারণে তার জায়গা হয়নি। তবে এনিয়ে কোনও আক্ষেপ নেই লঙ্কান অধিনায়কের। বরং ৪০০ উইকেটের মাইলফলক তিনি স্পর্শ করতে চান।

মুরালিধরন চোট পেলেই বেশিরভাগ সময় একাদশে সুযোগ হতো হেরাথের। মুরালিধরনের অবসরের পর থেকেই লঙ্কান দলে নিয়মিত খেলছেন তিনি। শনিবার তার ঘূর্ণিতেই ছত্রখান হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

১৯৯৯ সালে টেস্টে অভিষেকের পর গত ১৯ বছরে মাত্র ৭৯টি টেস্ট খেলেছেন হেরাথ। এই কয়েকটি টেস্টে তার দখলে ৩৬৬ উইকেট। বাঁহাতি স্পিনার হিসেবে শীর্ষে জায়গা পেলেন লঙ্কান এই অধিনায়ক। সবমিলিয়ে স্পিনার হিসেবে তার অবস্থান পঞ্চম স্থানে।  নিয়মিত খেললে এতোদিনে হয়তো মুরালিধরনের ৮০০ উইকেটও টপকে যেতেন হেরাথ!

তারপরও হেরাথের মনে কোনও আক্ষেপ নেই, ‘আমার কোনও আক্ষেপ নেই। আমি ইতিমধ্যে ৭৯ টেস্ট খেলেছি। এই সময়ে আমি যা অর্জন করতে পেরেছি তাতে আমি সন্তুষ্ট। স্বপ্ন দেখি ৪০০ উইকেট নেওয়ার। আমি জানি না এটা করতে কত সময় লাগবে। কিন্তু আমি এই অর্জনটা চাই।’

তিনি আরও যোগ করেন, ‘অল্প কয়েকজন (আসলে একজন) আছে যারা চার’শ উইকেটের মালিক। এই মাইল ফলক ছুঁতে পারলে অবশ্যই আমার জন্য এটা হবে গর্বের। চেষ্টা করি সুযোগ পেলে এমন কিছু করার, যা দলের স্বার্থেও কাজে লাগবে।’

শনিবার লিটন দাসের উইকেট তুলে নিয়ে ভেট্টরিকে টপকে বাঁহাতি স্পিনারদের তালিকায় শীর্ষে উঠেছেন তিনি। সংবাদ সম্মেলনে এই অর্জনের পর বলেছেন, ‘সত্যিই আমি গর্বিত। বন্ধু, পরিবার, সতীর্থ, কোচিং ষ্টাফদের ধন্যবাদ জানাই যারা আমার পাশে ছিলেন সবসময়।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম