ওয়ানডে দল থেকে বাদ পড়েনি মাহমুদউল্লাহ: নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ১৭:২৮আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৭:৩০

ওয়ানডে দল থেকে বাদ পড়েনি মাহমুদউল্লাহ: নাজমুল টেস্টে বাদ পড়ে মাহমুদউল্লাহর দেশে ফেরার খবরে অনেকেই ধারণা করছিলেন, পুরো সফরই শেষ তার। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেও তার থাকা হচ্ছে না। কিন্তু বিসিবি এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেই খবর প্রত্যাখ্যান করেছে। সোমবার বিকেলে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, ওয়ানডে থেকে মাহমুদউল্লাহর বাদ পড়ার কোনও খবর তার জানা নেই।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে মাহমুদউল্লাহর বাদ পড়ার গুঞ্জন নিয়ে বোর্ড প্রধান বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে মাহমুদউল্লাহর দেশে ফেরার সম্পর্কে কিছুই জানে না। হ্যা এটা ঠিক যে, দ্বিতীয় টেস্টের স্কোয়াডে সে নেই। কিন্তু এর মানে এই নয় যে সে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়ে গেছে।’ এমন কিছু ঘটলে তিনি জানতেন, ‘মাহমুদউল্লাহর মতো সিনিয়র খেলোয়াড় ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়লে তা আমি অবশ্যই জানতাম। এখন এমনটি হতে পারে যেহেতু সাতদিন তার কোনও খেলা নেই সেক্ষেত্রে মাহমুদউল্লাহ নিজ উদ্যোগে দেশে ফিরতে পারে। এটি স্পষ্ট যে দেশে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি মাহমুদউল্লাহর নিজের।’

মঙ্গলবার শ্রীলঙ্কা যাচ্ছেন নাজমুল। সেখানেই আরও বিস্তারিত জানতে পারবেন তিনি, ‘আমার হাতে ওয়ানডে স্কোয়াডটি এখনও এসে পৌঁছায়নি। দুই একদিনের মধ্যে আমি সেটা পেয়ে যাব। আমি কাল শ্রীলঙ্কা যাচ্ছি। শততম টেস্ট দেখব। হয়তো এজন্যই দলের তালিকা পাইনি। তবে আবারও বলতে চাই মাহমুদউল্লাহ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন এমন কোনও তথ্য আমার কাছে নেই। এবং সেটা হলে আমি অবশ্যই আগে জানতাম।’

গলে টেস্টে পুরো দলের বাজে পারফরম্যান্সের কারণে এমন গুজব তৈরি হচ্ছে মনে করেন বোর্ড প্রধান, ‘আসলে বাংলাদেশের পারফরম্যান্সটা একটু খারাপ হওয়াতেই হয়তো নানা রকম গুজব ও অস্পষ্টতা তৈরি হচ্ছে। শ্রীলঙ্কায় বাংলাদেশ দলে এমন কোনও নেতিবাচক ঘটনা ঘটেনি যে ব্যক্তিগত কারণে মাহমুদউল্লাহর মতো খেলোয়াড় বাদ পড়বে।’

খেলোয়াড়রা মাঝেমধ্যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। সাময়িক সময়ের জন্যই হয়তো বাদ পড়েছেন জানালেন নাজমুল। তাই বলে যে দলে তার জায়গা হারিয়ে গেছে সেটা বিশ্বাস করেন না বোর্ড প্রধান, ‘ক্রিকেটে খেলোয়াড়দের খারাপ সময় যায়। অনেক বড় বড় খেলোয়াড়রাও বাদ পড়েন। মাহমুদউল্লাহ সেই ধারাবাহিকতায় হয়তো পড়ে গেছে। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশ দলে তার স্থানটা হারিয়ে গেছে। মাহমুদউল্লাহ, সাকিব, তামিম, মুশফিক বাংলাদেশ দলের অপরিহার্য খেলোয়াড় ও সাম্প্রতিক সময়ের পারফরমার। তাদেরকে হঠাৎ করে তো আর বাদ দেওয়া যায় না।’

/আরএম/এফএইচএম/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম