শততম টেস্টে উপহার পাচ্ছেন মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৩ মার্চ ২০১৭, ১৯:৫০আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৯:৫০

শততম টেস্টে উপহার পাচ্ছেন মুশফিকরা রোমাঞ্চ কাজ করছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। আগামী বুধবার কলম্বোর পি সারা ওভালের ম্যাচটি হবে তাদের শততম টেস্ট। আর এই ম্যাচ উপলক্ষে দলের সবাই পাচ্ছেন বিশেষ উপহার। দলের প্রত্যেক খেলোয়াড়দের দেওয়া হবে শততম টেস্টের নীল রঙের বিশেষ ব্লেজার। ব্লেজারের পকেটের উপর লেখা থাকবে ‘১০০তম টেস্ট’ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শততম টেস্ট উপলক্ষে আগের দিন থাকছে আরও কিছু আয়োজন। এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘শততম টেস্টের স্কোয়াডে থাকা সকলেই পাচ্ছেন এই ব্লেজার। এর রঙ হবে নীল। কলম্বোর একটি অভিজাত টেইলার্সে এর অর্ডার দেওয়া হয়েছে। যেহেতু দলের খেলোয়াড় সবাই এখানে, তাই তাদের মাপ অনুযায়ী এখানেই অর্ডার দেওয়া হয়েছে।’

এ টেস্ট দেখতে মঙ্গলবার বিকালে শ্রীলঙ্কায় আসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আসার পর ওইদিন রাতে ক্রিকেটারদের নিয়ে ডিনার পার্টির আয়োজন করা হবে। শততম টেস্ট মাঠে গড়ানোর আগে কেক কেটে হয়তো এটা উদযাপন করবেন বোর্ড কর্মকর্তারা। ওই পার্টিতেই খেলোয়াড়দের হাতে ব্লেজার তুলে দেবেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি নাজমুলের সঙ্গে থাকবেন মাহবুব আনাম, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, ঈসমাইল হায়দার মল্লিক, আকরাম খান ও হানিফ ভূঁইয়াসহ আরও শীর্ষ কর্মকর্তারা।

এদিকে লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা আগেই জানিয়েছেন বাংলাদেশের শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে তারাও সচেষ্ট। মাঠে নামার আগে তাই দুই দলের খেলোয়াড়দের পদক দেওয়া হবে।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম