টসের চেয়ে সামর্থ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৪ মার্চ ২০১৭, ২১:০৪আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২১:০৭

অনুশীলনে হাস্যোজ্জ্বল মুশফিকরা শ্রীলঙ্কার কন্ডিশনে টস সব সময়ই একটা বড় বিষয়। তার মধ্যে কলম্বোতে গত দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে এক পশলা বৃষ্টির পর সন্ধ্যা থেকে বৃষ্টি ঝড়ছে। বৃষ্টি না কমলে নির্ধারিত সময়ে খেলা হওয়া নিয়ে দেখা দেবে সংশয়।

এমনিতেই পি সারা ওভালের উইকেটে পেসারদের রাজত্ব চলে। দিন যত গড়াতে থাকে ততোই উইকেটে স্পিন ধরতে থাকে। চতুর্থ ইনিংসে এখানে ব্যাট করা তাই অনেক কঠিন। সেক্ষেত্রে টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি মুশফিকও জানেন। কিন্তু টসের উপর কোনও হাত নেই বলে সামর্থ্য অনুযায়ী খেলবেন বললেন তিনি, ‘টস তো সব সময় বড় একটা বিষয়। বিশেষ করে উপমহাদেশে। কিন্তু এখানে কারও হাত নেই। চেষ্টা থাকবে ব্যাটিং-বোলিং যেটাই আগে পাই যেন সামর্থ্য অনুযায়ী খেলতে পারি। এখানে পাঁচদিন খেলতে হবে। আমরা চেষ্টা করব পাঁচদিন ধারাবাহিকভাবে ভালো খেলতে।’

এই মাঠে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। তিনটি টেস্টের সবগুলোতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পুরনো পরিসংখ্যান কতটা হতাশ করছে জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘রেকর্ড আসলে ভালো-মন্দ সবই থাকে। যেখানে শেষ টেস্টটা হারলাম সেখানে কিন্তু একটা টেস্ট ড্র করার স্মৃতি ছিল। তারপরও এতো বাজেভাবে যে হারব, এটা কখনো চিন্তা করিনি। আমাদের আসলে নতুন করে শুরু করতে হয়। এখানে আগে যখন খেলেছিলাম, হেরাথ ছাড়া কেউ ছিল না। এখন আমাদের কাছে লঙ্কান বোলিং লাইনটা একটু চেনা হয়েছে। আমরা যদি মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাকভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আশা করি আমাদের পক্ষেই থাকবে।’

শততম ম্যাচে গলের স্মৃতি কাটিয়ে উঠে প্রতিটি সুযোগ গ্রহণ করতে চান মুশফিক, ‘প্রত্যেকটা ম্যাচেই আমরা চাই ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে উন্নতি করতে। গলে আমরা আমাদের সামর্থ্যের অর্ধেকও খেলতে পারিনি। এটা খুবই হতাশার ছিল। আমরাই এই জন্য দায়ি। যেভাবে হোক, আমরা সামনের ফলটা আমাদের পক্ষে আনতে পারি। কারণ এটা বাংলাদেশের জন্য খুবই ভালো সময়। প্রতিটি সুযোগ আমরা গ্রহণ করতে চাই।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী