মোসাদ্দেকের হাফসেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ১৪:৪১আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৪:৪৭

মোসাদ্দেক হোসেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর ইনিংসের চতুর্থ হাফসেঞ্চুরি করলেন মোসাদ্দেক হোসেন। অভিষেক টেস্টেই তিনি ফিফটি করলেন ৮৪ বল খেলে। আর এ গুরুত্বপূর্ণ ইনিংসগুলোয় ভর করে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৬৪ রানে পেছনে রেখেছে বাংলাদেশ।

১১০ ওভারে ৬ উইকেটে ৪০২ রান করেছে বাংলাদেশ। শুক্রবার তৃতীয় দিনের প্রথম সেশনে বেশ সন্তোষজনক ব্যাটিং করে বাংলাদেশ, ২৮ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০২ রান যোগ হয়। ২২ রানে পিছিয়ে থেকে লাঞ্চে যায় সফরকারীরা। ফিরে এসে সাকিব ও মোসাদ্দেকের জুটিতে লিড নেয় মুশফিক বাহিনী।

৯৮ রানে অপরাজিত সাকিবকে সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক (৫২*)। টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচে সুরাঙ্গা লাকমলকে চার মেরে দলকে এগিয়ে দেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটি ডাবল ও দুটি দেড়শ রানের ইনিংসসহ ৭ সেঞ্চুরি হাঁকানো এ ডানহাতি ক্যারিয়ারের প্রথম টেস্টে পঞ্চাশ ছোঁন ৬ চার ও ১ ছয় মেরে। অভিষেক ম্যাচে ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে সেরা ইনিংসের মালিকও হন তিনি। 

শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাব দিতে নেমে বৃহস্পতিবার দ্বিতীয় দিন দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ সেশনে মাত্র ৬ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেই বিপদ থেকে তৃতীয় দিন দলকে টেনে তুলেছেন অধিনায়ক মুশফিক ও সাকিব। শতাধিক রানের জুটি গড়ার পথে ছিলেন তারা। কিন্তু মুশফিক আউট হওয়ায় সেটা আর হয়নি।

শতক ছুঁই ছুঁই জুটি গড়ার পথে মুশফিক ক্যারিয়ারের ১৭তম ফিফটি পান। ৬৬তম বলে একটি বাউন্ডারি মেরে পঞ্চাশ ছোঁন অধিনায়ক। এর পর আর দুটি রান যোগ করেই সুরাঙ্গা লাকমলের বলে বোল্ড হন মুশফিক (৫২)। তার ইনিংস সাজানো ৮১ বলে ৬টি চারে। সাকিবের সঙ্গে তার জুটিটি ছিল ৯২ রানের।

মুশফিক মাঠ থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর সাকিব ক্যারিয়ারের ২২তম ফিফটি পান। ৬৯ বলে হাফসেঞ্চুরি করেন এ অলরাউন্ডার।

মূলত মুশফিক ও সাকিবের ব্যাটেই স্বস্তিতে ফিরেছে বাংলাদেশ। ১৯৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিল তারা। শুক্রবার ৫ উইকেটে ২১৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। প্রথম সেশন শেষে স্কোরবোর্ড বলছে, দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের নৈপুণ্যে কিছুটা হলেও চাপ কমেছে।

এর আগে দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কাকে জবাব দিতে গিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে বেশ স্বতঃস্ফূর্ত মনে হয়েছিল তাদের। শ্রীলঙ্কার তিনশতাধিক রানের জবাবে শতরানের জুটি গড়ার পথে ছিলেন তারা। কিন্তু হয়নি। বরং দিন শেষে উল্টো হতাশার গ্লানি নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

মাত্র ৬ রান যোগ করতেই ইমরুল কায়েস, তাইজুল ইসলাম ও সাব্বির রহমানের আউটে ভুগতে হয়েছে বাংলাদেশকে। শেষ সেশনে দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ায় আশার আলো নিভু নিভু হতে শুরু করেছে। কিন্তু সব হতাশা কেটে গেছে সাকিব, মুশফিক ও মোসাদ্দেকের ব্যাটে।

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ