সকালের সেশনকে গুরুত্ব দিয়ে চতুর্থ দিন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ১০:২৮আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১০:৩২

দিমুথ করুনারত্নের একটি শট কলম্বো টেস্টের ভাগ্যে কী আছে!  বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, সেটা চতুর্থ দিন সকালেই স্পষ্ট হবে। তার মতে প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে দলের বোলাররা ভালো করলে ম্যাচ বাংলাদেশের পক্ষে চলে আসবে বিশ্বাস তার।

সাকিব আল হাসানের দারুণ এক ইনিংসের সুবাদে বিদেশে প্রথম ইনিংসে সেরা লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু বোলরাররা তৃতীয় দিনের শেষ সেশনে সুবিধা করতে পারেননি। এবার সাকিব বল হাতে দারুণ ভূমিকা রাখতে পারবে বলে আশা দলের।  সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও ভরসা। কারণ পি সারা ওভালের পিচে নতুন দিনে স্পিনাররা সুবিধা পাবেন।

স্পিনারদের জন্য কতটা কার্যকরী এ পিচ তার প্রমাণ পাওয়া গেছে তৃতীয় দিন। শেষ বিকালে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ তিন উইকেট পেয়েছেন খুব দ্রুত। এবার প্রতিপক্ষের এ স্পিনারের দেখানো পথ অনুসরণ করতে পারলে বাংলাদেশের জন্য দারুণ কিছু হবে।

১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। শনিবার চতুর্থ দিন তারা শুরু করেছে বিনা উইকেটে ৫৪ রানে। এখনও বাংলাদেশ এগিয়ে ৭৫ রানে।

/এফএইচএম/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের