তামিম মুম্বাইয়ে, গলে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
২০ মার্চ ২০১৭, ২০:৪৮আপডেট : ২০ মার্চ ২০১৭, ২০:৪৮

তামিম ও সাকিব বাংলাদেশের শততম টেস্ট জয়ের নায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তাদের দুইজনের একজন হয়েছেন ম্যাচসেরা, আরেকজন সিরিজের। কলম্বোতে শ্রীলঙ্কাকে হারানোর আনন্দ ভাগাভাগি করতে তারা দুইজন দুইদিকে ছুটেছেন।

সোমবার তামিমের ২৮তম জন্মদিন। বাংলাদেশের এ ওপেনার জন্মদিনে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে মুম্বাই গেছেন। তামিম মুম্বাই পৌঁছানোর আগে থেকে সেখানে ছিলেন স্ত্রী আয়েশা সিদ্দিকী ও ছেলে আরহাম। তাদের সাথে একান্তেই জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে চেয়েছেন তামিম। শ্রীলঙ্কা থেকে ছুটি নিয়ে তাই নিজের জন্মদিনে চলে গেলেন ভারতে। কাল মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে থাকবেন না এ ওপেনার।

অন্যদিকে সাকিব তার স্ত্রী উম্মে শিশিরকে নিয়ে গেছেন গলের সৌন্দর্য্য উপভোগ করতে। এছাড়া শততম টেস্টের একাদশে খেলা ক্রিকেটাররা কলম্বোর আশপাশে ঘোরাঘুরি করে সময় কাটিয়েছেন। মুশফিক অবশ্য তার স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছেন। হয়তো কলম্বোর আশপাশটা ঘুরে দেখবেন তিনি।

শততম টেস্ট জয়ের দুই সদস্য ইমরুল কায়েস ও শুভাশীষ রায় সারাদিন হোটেলে থেকে দুপুরে বের হয়েছেন কলম্বোর বিখ্যাত ক্রেসক্যাট ফুড কোর্টে। সেখানেই দুপুরের খাবার খেয়েছেন তারা। সব মিলিয়ে অনেকটাই অবসরে কাটছে শততম টেস্ট জয়ের নায়কদের। মঙ্গলবার ঘাম ঝরানো ম্যাচ দিয়ে মূলত ওয়ানডে সিরিজে টাইগারদের আসল প্রস্তুতি শুরু হবে।

রবিবার ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন তামিম। জন্মদিনে এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে তামিমের জন্য। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশের শততম টেস্টের ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় অবদান তার।

সাকিবও কম নয়, শততম টেস্টে সেঞ্চুরি ও ৬ উইকেট নিয়ে নতুন মাইলফলকে পৌঁছান তিনি। সেই হিসেবে আনন্দটা তার প্রাপ্যই।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম