লঙ্কা জয়ে নতুন দিগন্ত দেখছেন নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৮:৫৫আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৯:০৪

নাজমুল হাসান পাপন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ে বাংলাদেশ এবার বিশ্বের কাছে আরও গুরুত্ব পাবে বিশ্বাস নাজমুল হাসান পাপনের। ক্রিকেট বোর্ডের প্রধান বলেছেন, প্রথম সারির দলগুলো এবার বাংলাদেশের বিপক্ষে খেলার সূচি তৈরি করতে আগ্রহ দেখাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলেছেন, ‘কোনও সন্দেহ নেই প্রত্যেক দল আমাদের বিপক্ষে খেলার আগ্রহ দেখাবে। আগ্রহটা হবে আগের চেয়ে অনেক বেশি।’ প্রতিপক্ষদের কাছ থেকে সত্যিকারের সমীহ পাবে বাংলাদেশ, বিশ্বাস নাজমুলের, ‘তারা আমাদের বিপক্ষে পূর্ণ শক্তির দল মাঠে নামাবে। সব দল বাংলাদেশকে ভিন্নভাবে দেখবে।’

এর আগে বাংলাদেশ বিদেশের মাটিতে জিতেছে কেবল জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এ জয় বাংলাদেশকে নতুন শক্তি হিসেবে তুলে ধরেছে। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের আনন্দ শেষ হতে না হতেই লঙ্কা জয় তো বাংলাদেশের উত্থানের প্রতিফলন। নাজমুল মনে করেন, সামনে বাংলাদেশকে অন্য চোখে দেখবে প্রতিপক্ষ দল। আরও বেশি সাবধান হবে তারা।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের