ব্যাট করছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১৫:০৬আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৫:২০

ব্যাট করছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা নিয়েছে ফিল্ডিং। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে খেলছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ২৫ রান। তামিম ১৪ ও সৌম্য ৬ রানে অপরাজিত খেলছেন।

বাংলাদেশের ১২৩তম ক্রিকেটার হিসেবে এদিন ওয়ানডেতে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল তার। 

প্রথম ওয়ানডেতে তিনটি পরিবর্তন হয়েছে একাদশে। ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান ও তানভীর হায়দারকে রাখা হয়নি একাদশে। তানভীর অবশ্য লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেই নেই। মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে ইনজুরিতে পড়েছিলেন। তাতে করে সিরিজের দুটি ম্যাচ মিস হয়েছিল মুশফিকের। এবার ফিরলেন তিনি। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিক ফেরাতে বাদ পড়েছেন নুরুল হাসান। অন্য দিকে সৌম্য ফেরায় বাদ পড়েছেন ইমরুল কায়েস।

অতীত পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে অতিথিরা। ডাম্বুলাতে বাংলাদেশের কোনও সুখস্মৃতি না থাকলেও সমস্যা নেই। সর্বশেষ তিন ম্যাচের সবকটিই লঙ্কানরা হেরেছে ডাম্বুলাতে। যদিও শততম ম্যাচটি হেরে খানিকটা তেতে আছে লঙ্কান ক্রিকেটাররা। তাই শনিবার কে ভাগ্য বদলাবে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি মানসিক ভাবেও অনেকখানি এগিয়ে থেকে মাঠে নামার সুযোগ পাবে মাশরাফিরা। কেননা বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে শততম টেস্ট ম্যাচটি হেরে যাওয়ার পর এমনিতেই লঙ্কান সংবাদ মাধ্যম তাদের ক্রিকেটকে মৃত ঘোষণা করেছে! এর মধ্যে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পাঁচটি ম্যাচই বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। সবকিছু মিলিয়ে অনেক চাপ নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা।

যদিও ডাম্বুলাতে বাংলাদেশের হয়ে পরিসংখ্যান কথা বলছে না। কেননা তিনটি ম্যাচের সবগুলোতেই বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজদের। শুধু তাই নয়, তিন ম্যাচের দুটিতে ডাম্বুলা স্টেডিয়ামের রেকর্ডবুকে বেশ কয়েকটা রেকর্ড তালিকাভুক্ত রয়েছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম