অভিষেকেই মিরাজের উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১৯:৪০আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২০:১৬

মাশরাফি মাশরাফিদের জন্য সুখবর, শ্রীলঙ্কায় ওয়ানডেতে কোনও দল ৩০০’র উপরে রান তাড়া করে সফল হয়নি। আর এমন লক্ষ্য দিয়ে প্রথম ওভারে শ্রীলঙ্কার একটি উইকেট পেয়েছে সফরকারীরা। মাশরাফি মর্তুজার বলে এলবিডব্লিউ হন দানুস্কা গুনাতিলাকা। প্রথম উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ তুলে নেন দ্বিতীয় উইকেট।  ১০ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করেছে ৩০ রান।

গুলাতিলাকা শূন্য রানে বিদায় নেন। রিভিউ নিলেও আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল থাকে। আর পঞ্চম ওভারের শেষ বলে কুশল মেন্ডিস ৪ রানে লং অনে ধরা পড়েন বদলি ফিল্ডার শুভাগত হোমের হাতে।

এর আগে টস হেরে বাংলাদেশ ব্যাট করেছিল। শুধু সৌম্য সরকার ও মুশফিকুর রহিমকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। দুই টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যথতা কিন্তু গ্রাস করেনি বাংলাদেশকে। কারণ সাব্বির রহমানের মারকুটে ইনিংসের পর তামিম ইকবাল ও সাকিব আল হাসানের চমৎকার ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে সফরকারীরা। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩২৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

এক প্রান্ত আগলে ধরে রেখেছিলেন তামিম। সৌম্য মাত্র ১০ রানে আউট হলে ভাঙে ২৯ রানের উদ্বোধনী জুটি। সুরাঙ্গা লাকমলের বলে দিনেশ চান্ডিমালের গ্লাভসে ধরা পড়েন সৌম্য। এর পর সাব্বির ও তামিমের দাপুটে ব্যাটিং। মাত্র ১৬.৫ ওভারে ৯০ রানের জুটি গড়েন তারা। সাব্বির মাত্র ৪৮ বলে চতুর্থ হাফসেঞ্চুরি পান।

কিন্তু পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি সাব্বির। ডানহাতি এ ব্যাটসম্যানকে উপুল থারাঙ্গার দুর্দান্ত ক্যাচ বানান আসেলা গুনারত্নে। ৫৬ বলে ১০ চারে ৫৪ রান করেন তিনি। মাঠে নেমেই মাত্র দ্বিতীয় বল খেলতেই ১ রানে লাকশান সান্দাকানকে ফিরতি ক্যাচ দেন মুশফিক।

চতুর্থ জুটিতে শতাধিক রান করার পথে তামিম পেয়ে যান ক্যারিয়ারের অষ্টম শতক। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি করতে তিনি বল খেলেন ১২৭টি। অন্য প্রান্তে সাকিব ছিলেন দাপুটে। ৬১ বলে ৩৩তম হাফসেঞ্চুরি করার পর ধৈর্য ধরে রাখতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। ৭১ বলে চারটি চার ও এক ছয়ে ৭২ রানে লাকমলের শিকার হন সাকিব। ভাঙে ১৪৪ রানের শক্ত জুটি।

৪৮তম ওভারের পঞ্চম বলে থামতে হয় তামিমকে। ততক্ষণে ১৫ চার ও ১ ছয়ে ইনিংস সেরা ১২৭ রান করেন এ ওপেনার। লাহিরু কুমারার বলে গুনাতিলাকার শিকার হন তিনি। আগের বলেই মিলিন্দা সিরিবর্দনে ক্যাচ ধরতে না পারায় ছয় হয় তামিমের।

মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন শেষ দুই ওভারে রানের গতি বাড়ান।  মাত্র ২.১ ওভারে তারা অপরাজিত ৩৫ রানের জুটি গড়েন। স্কোরবোর্ডে জমা পড়ে ৫ উইকেটে ৩২৪ রান। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এটা যে কোনও দলের চতুর্থ সর্বোচ্চ। মোসাদ্দেক ৯ বলে ২৪ ও মাহমুদউল্লাহ ৭ বলে ১১ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম