‘ডাম্বুলাতেই সিরিজ জিততে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৬ মার্চ ২০১৭, ২০:১২আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২০:১২

মেহেদী হাসান মিরাজ ডাম্বুলায় প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ১-০ ব্যবধানে সিরিজ এগিয়ে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচেই সিরিজটা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। রবিবার বিকালে টিম হোটেলে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সাংবাদিকদের জানালেন এ কথা।

ডাম্বুলাতে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। মিরাজ বলেছেন, ‘আশা তো করি ডাম্বুলাতেই সিরিজটা নিশ্চিত করতে পারব। তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারলে আশা করি আমরা জিততে পারব।’

লঙ্কানদের বিপক্ষে অসাধারণ জয়ের রহস্য উন্মোচন করলেন মিরাজ, ‘ওয়ানডেতে সবাই সম্মিলতিভাবে পারফরম্যান্স করার চেষ্টা করেছে। তামিম ভাই সেঞ্চুরি করেছে। সাকিব ভাই, রুম্মান (সাব্বির) ভাই হাফসেঞ্চুরি করেছে। শেষ দিকে মোসাদ্দেক ও রিয়াদ ভাই ভালো ফিনিশিং করেছে। এ কারণে আমরা ৩০০’র উপরে রান করতে পেরেছি। পরে বোলার-ফিল্ডাররা ভালো করেছে। শুভাগত ভাই অসাধারণ দুটি ক্যাচ ধরেছে। এই যে আমাদের দলের সমন্বয়; এটাই কিন্তু আমাদের ভালো ফলাফল এনে দিচ্ছে।’

সিরিজ নিশ্চিত করেই দল জয় উদযাপন করবে বলে জানালেন এ অলরাউন্ডার, ‘উদযাপন যথেষ্ট হয়েছে। ম্যাচ জিতে আমাদের অনুভূতি অসাধারণ। একটা ম্যাচ জিতেই যদি আমরা খুশি হয়ে যাই, তাহলে সামনে এগোতে পারব না। সিরিজ নিশ্চিত হলে আমরা উদযাপন করব। তবে এটা ঠিক, একটা ম্যাচ জিতে আমাদের ভালো লেগেছে। মূল প্রত্যাশা সিরিজ জেতা।’

ম্যাচ জেতার পর সাধারণত বাংলাদেশ দল ‘আমরা করব জয়’- গানটা ড্রেসিং গেয়ে থাকে। শনিবার ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবেই এই গানটা হয়েছে; তবে তামিমকে ঘিরে। মিরাজ জানান, ‘কালকে(শনিবার) তামিম ভাই ১০ হাজার রান পূরণ করলেন, সবাই তাকে অভিনন্দন জানিয়েছে। সিনিয়রদের কাজ দেখে জুনিয়ররাও অনুপ্রাণিত হচ্ছি।’

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম