বাংলাদেশের অস্বস্তি দূর করলেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৭, ১১:২৯আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১১:৪২

মিরাজ প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কার কাছে টস হেরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং, আর দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করেছিল তারা। তৃতীয় ম্যাচে এসে টস জিতলেন মাশরাফি মর্তুজা। আগের দুই দিন বৃষ্টি হওয়ায় এবং উইকেটে ঘাস দেখে সুইংয়ে সহায়তা পাওয়ার প্রত্যাশায় ফিল্ডিং নেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার দুই ওপেনার অধিনায়কের সিদ্ধান্তকে অস্বস্তি করে তোলেন। শেষ পর্যন্ত ১১তম ওভারে স্বাগতিক এ জুটি ভেঙেছেন মেহেদি হাসান মিরাজ। ১১ ওভারে ৭৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছে বাংলাদেশ।

ক্রিজে নেমে ঝড় তুলেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার উপুল থারাঙ্গা ও দানুশকা গুনাতিলাকা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের ওভারে বেশ মেরে খেলেছেন তারা দুজন। বাংলাদেশের বাঁহাতি পেসার তার তিন ওভারের প্রথম স্পেলে ৫টি বাউন্ডারি দেন, তার কয়েকটি ওভারে লঙ্কানরা রান পেয়েছে ২৫।

এর আগে মাশরাফি শুরু করেন বাংলাদেশের বোলিং। প্রথম দুই বলেই ওয়াইড দেন অধিনায়ক, এ ওভারে একটি বাউন্ডারিও পায় শ্রীলঙ্কা। আর এমন মারকুটে ব্যাটিং ভালোভাবে ধরে রেখেছে লঙ্কানরা। অবশ্য নিজের দ্বিতীয় ওভারে মাশরাফি জীবন দেন গুনাতিলাকাকে। তার ফুল ডেলিভারিতে লঙ্কান ওপেনার সোজা শট নেন, শক্তিশালী গতিতে ছুটে আসা বলটি বাঁ হাতে কব্জা করতে পারেননি অধিনায়ক।

এ গতি চলতে থাকে বেশ কয়েক ওভার, প্রথম ১০ ওভারে ৭৬ রান তোলে শ্রীলঙ্কা। এর পর ভাঙে শক্ত এ জুটি। মিরাজের বলে গুনাতিলাকা ৩৪ রানে মাহমুদউল্লাহর সহজ ক্যাচ হন।

সিরিজে সমতা রেখে শেষ করার লক্ষ্যে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। ৯০ রানে জিতেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে হয় শুধু একটি ইনিংস। আগে ব্যাট করে ৩১১ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট হাতে নামতেই পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ শেষে তারা ১-০ তে এগিয়ে। 







/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম