‘তামিম খেলে দিলেই হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৩ এপ্রিল ২০১৭, ২২:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ২২:৩৬

অনুশীলনে তামিম ইকবাল তামিম ইকবাল বড় ইনিংস পেলেই বাংলাদেশ সহজেই জেতে। গত কয়েক বছর ধরেই নিয়মিতই এমনটা হয়ে আসছে। মাশরাফির প্রত্যাশা মঙ্গলবার শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে তামিমই খেলে দেবেন!

তিন সংস্করণের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দুর্বল টি-টোয়েন্টি সংস্করণে। এই সংস্করণে বেশ কিছু ম্যাচে খুব কাছাকাছি গিয়ে হেরেছে বাংলাদেশ। বিশেষ করে গত এশিয়া কাপে ও বিশ্বকাপে ভারতের মাটিতে। মাশরাফি দুর্ভাবনা মূলত বড় ধরনের হিটার ব্যাটসম্যান দলে নেই বলে, ‘আমাদেরতো উপরে উঠতে হবে। তার জন্য ওই রকম ভালো খেলোয়াড়ের দরকার আছে। আমাদের কিছু জুনিয়র ক্রিকেটার তৈরি হচ্ছে, যারা ভালো খেলছে। তারা যখন এই ফরম্যাটে আরও বেশি খেলতে থাকবে তখন আমরা সেখানে যেতে পারব মনে করি।’

তবু অধিনায়কের আস্থা সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-সাব্বির-তামিম-মুস্তাফিজদের উপর। ‍বিশেষ করে তামিমমের উপর আস্থাটা বেশি মাশরাফির। বাংলা ট্রিবিউনের এক প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘তামিমের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। ও ভালো শুরু পেলেই আমাদের পরের ব্যাটসম্যানদের জন্য কাজ সহজ হবে। তামিম খেলে দিলেই আসলে আর কোনও সমস্যা থাকে না।’

তামিম দলের জন্য কতটা আস্থার প্রতীক খানিকক্ষণ বাদেই বোঝা গেল। হাথুরুসিংহে প্রায় আধঘণ্টা বোঝালেন তামিমকে। কয়েকটি শট স্যাডো করে দেখালেন শিষ্যকে। তামিমও মনোযোগী ছাত্র হয়ে শুনছিলেন সব কথা।

টি-টোয়েন্টি ম্যাচের আগে মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহর প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। লং শটে দারুণ অনুশীলন করে গেছেন তারা। মাশরাফির আস্থার প্রতিদান দিতে নেট শেষ করে এসেও টিম বয় নাসিরের সঙ্গে ১৫ মিনিটের মতো লং শট অনুশীলন করেছেন তিনি।

মঙ্গলবার ম্যাচ জিততে মাশরাফি তাকিয়ে থাকবেন মুশফিক-সাব্বির-সাকিবদের দিকে, ‘আমাদের প্রভাব বিস্তার করার মতো অনেক খেলোয়াড় আছে। সমস্যা হচ্ছে আমাদের কিছুক্ষণ টিকতে হবে। সাব্বির, তামিম, সাকিব ও মুস্তাফিজ আছে। মাহমুদউল্লাহ রিয়াদ ও ‍মুশফিক আছে। কয়েকটা ম্যাচে একা তারা দুইজন জিতিয়েছে। প্রভাব ফেলার মতো খেলোয়াড় আছে। এখন যেটা হচ্ছে একসঙ্গে হয়ে খেলাটা খুব গুরুত্বপূর্ণ।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম