বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও ওভার কমিয়ে দেওয়া হয়নি। ২০ ওভার করেই খেলবে দুই দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি মর্তুজা। ৩ ওভার শেষে ১ উইকেটে ২৮ রান করেছে বাংলাদেশ।
এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো সাইফউদ্দিনের।
প্রায় পৌনে এক ঘণ্টা বৃষ্টিতে বন্ধ থাকার পর শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। ক্রিজে নেমেই দুই বল খেলে বোল্ড হয়েছেন তামিম ইকবাল। লাসিথ মালিঙ্গার বল বুঝে ওঠার আগেই বাংলাদেশি ওপেনারের মিডল স্টাম্প ভেঙে যায়। ওভারের শেষ বলে মালিঙ্গার হাতে জীবন পান সৌম্য সরকার। ক্রিজে অপর প্রান্তে আছেন সাব্বির রহমান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি মর্তুজা, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
/এফএইচএম/








