শ্রীলঙ্কাকে উইকেট দিয়েই যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ২১:১৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২১:৩৩

শ্রীলঙ্কাকে উইকেট দিয়েই যাচ্ছে বাংলাদেশ কিছু বুঝে উঠার আগেই উইকেট হারায় বাংলাদেশ। এর পর সৌম্য সরকার ও সাব্বির রহমানের ব্যাটে ফিরেছিল স্বস্তি। কিন্তু দুজনই বিদায় নিলেন একই ওভারে। দুই ওভার বিরতি দিয়ে আউট হন মুশফিকুর রহিম। কয়েক বল পরে অন্য চারজনের মতো সাজঘরে পথ ধরেন সাকিব আল হাসান। শুরুর বিপদটা আবারও চড়ে বসেছে বাংলাদেশের ঘাঁড়ে। ১৬ ওভারে ৫ উইকেটে ১২৩ রান করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাধ সাধে বৃষ্টি। প্রায় পৌনে এক ঘণ্টা বৃষ্টিতে বন্ধ ছিল খেলা। সাড়ে ৭টার খেলা শুরু হয় সোয়া ৮টার দিকে। বল করেন লাসিথ মালিঙ্গা। এ পেসারের দুরন্ত গতির কাছে দ্বিতীয় বলেই বোল্ড হন তামিম ইকবাল। দুই বল খেলে রানের খাতা না খুলে আউট হন বাংলাদেশের ভরসার প্রতীক। 

অবশ্য সাব্বির ও সৌম্যের ব্যাটে প্রথম ওভারের ধাক্কা ভালোভাবে কাটিয়ে উঠতে থাকে বাংলাদেশ। সৌম্য ও সাব্বির বুঝেশুনে খেলতে থাকেন। ৫ ওভারে তারা তোলেন ৫৭ রান। কিন্তু ষষ্ঠ ওভারে ভিকুম সঞ্জায়া বল হাতে নিতেই বাধে বিপত্তি। ওই ওভারের প্রথম বলে দৌড়ে একটি রান নিতে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে রান আউট হন সাব্বির। সেকুগে প্রসন্নের সরাসরি থ্রোতে থামে সাব্বিরের ১৬ রানের ইনিংস। ওই ওভারের পঞ্চম বলে ক্যাচ হন সৌম্য (২৯)।  আকাশ ছোঁয়া তার শটটি লং অনে থিসারা পেরেরার মুঠোয় ধরা পড়ে। সুইপ করতে গিয়ে আসেলা গুনারত্নের বলটি ব্যাট লাগাতে পারেননি মুশফিক, ভেঙে যায় স্টাম্প। মাত্র ৯ বলে ৮ রান করেন তিনি। সেকুগের বলে কভারে মারতে চেয়েছিলেন সাকিব, কিন্তু শটে জোর ছিল না বলে পয়েন্টে গুনারত্নের ক্যাচ হন তিনি। মাত্র ১১ রানে আউট হন বাঁহাতি অলরাউন্ডার।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি মর্তুজা, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম