মাশরাফির দ্বিতীয় আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ২২:১৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২২:৫৬

মাশরাফি শ্রীলঙ্কাকে ১৫৬ রানের লক্ষ্য দিয়ে ফিল্ডিং শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে বল হাতে নিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। তার ওই ওভারে মাত্র ২ রান করে শ্রীলঙ্কা। তবে তাসকিন আহমেদকে দ্বিতীয় ওভারে তিনটি চার মেরে গতি বাড়ায় লঙ্কানরা, যেটা ধরে রেখেছে তারা। শেষ পর্যন্ত মাশরাফি মর্তুজা ৬৫ রানে ভেঙেছেন শ্রীলঙ্কার প্রথম জুটি। উপুল থারাঙ্গাকে ২৪ রানে মুস্তাফিজুর রহমানের ক্যাচ বানান তিনি।  বাংলাদেশের অধিনায়ক পরের ওভারে দিলশান মুনাবিরাকে ফিরতি ক্যাচ বানান। কুশল পেরেরা হাফসেঞ্চুরিতে অপরাজিত আছেন, অপর প্রান্তে খেলছেন আসেলা গুনারত্নে। ১১ ওভার শেষে ২ উইকেটে ৯২ রান করেছে স্বাগতিকরা।

এর আগে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরু করে হোঁচট খেয়ে। তামিম ইকবালকে অগ্রপথিক ধরা হয়েছিল। কিন্তু কিছু বুঝে উঠার আগেই নেই তার উইকেট। ওই ধাক্কার প্রভাব পড়ে পুরো ম্যাচজুড়ে। বাংলাদেশের ব্যাটসম্যানরা সাজঘরে ফিরেছেন নিয়মিত বিরতিতে। শেষ পর্যন্ত ৬ উইকেটে তারা করে ১৫৫ রান।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাধ সাধে বৃষ্টি। প্রায় পৌনে এক ঘণ্টা বৃষ্টিতে বন্ধ ছিল খেলা। সাড়ে ৭টার খেলা শুরু হয় সোয়া ৮টার দিকে। প্রথম ওভার করেন সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এ পেসারের দুরন্ত গতির কাছে দ্বিতীয় বলেই বোল্ড হন তামিম।দুই বল খেলে রানের খাতা না খুলে আউট হন বাংলাদেশের ভরসার প্রতীক। 

অবশ্য সাব্বির ও সৌম্যের ব্যাটে প্রথম ওভারের ধাক্কা ভালোভাবে কাটিয়ে উঠতে থাকে বাংলাদেশ। সৌম্য ও সাব্বির বুঝেশুনে খেলতে থাকেন। ৫ ওভারে তারা তোলেন ৫৭ রান। কিন্তু ষষ্ঠ ওভারে ভিকুম সঞ্জায়া বল হাতে নিতেই বাধে বিপত্তি। ওই ওভারের প্রথম বলে দৌড়ে একটি রান নিতে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে রান আউট হন সাব্বির। সেকুগে প্রসন্নের সরাসরি থ্রোতে থামে সাব্বিরের ১৬ রানের ইনিংস। ওই ওভারের পঞ্চম বলে ক্যাচ হন সৌম্য (২৯)। আকাশ ছোঁয়া তার শটটি লং অনে থিসারা পেরেরার মুঠোয় ধরা পড়ে।

সাব্বিরের বিদায়ের পর যেন উইকেটের মড়ক লাগে।  ৫৭ রানের জুটি ভাঙলে ২৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।  মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানরা ধৈর্য্য ধরতে পারেননি।

সুইপ করতে গিয়ে আসেলা গুনারত্নের বলটি ব্যাট লাগাতে পারেননি মুশফিক, ভেঙে যায় স্টাম্প। মাত্র ৯ বলে ৮ রান করেন তিনি। সেকুগের বলে কভারে মারতে চেয়েছিলেন সাকিব, কিন্তু শটে জোর ছিল না বলে পয়েন্টে গুনারত্নের ক্যাচ হন তিনি। মাত্র ১১ রানে আউট হন বাঁহাতি অলরাউন্ডার।

১১.১ ওভারে ৮২ রানে ৫ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন সামলে উঠার চেষ্টা করেছিলেন। তাদের জুটিতে আসে ৫৭ রান। তবে মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত খেলতে পারেননি। ২৬ বলে ৩১ রান করে মালিঙ্গার দ্বিতীয় শিকার হন তিনি। মোসাদ্দেক ইনিংস সেরা ৩৪ ও মাশরাফি ৯ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান