সিম নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না: তারানা হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ১১:০০আপডেট : ২৯ মে ২০১৬, ১১:০৩

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম সিম নিবন্ধনের আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি জানান, শনিবার পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিমের নিবন্ধন হয়েছে। এখনও বাকি আছে তিন কোটি। আগামী ৩১ মে সিম নিবন্ধনের শেষ দিন সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত দেশের সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত সমস্যার জন্য ঢাকাসহ দেশের ৫১৪টি আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে পারবে।
রবিবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনে কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারানা হালিম এসব কথা জানান। সম্মেলনে মোবাইল অপারেটর কোম্পানির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, ১ জুন থেকে অনিবন্ধিত সিম বন্ধ হয়ে যাবে। তবে দুই মাস পর আগস্ট থেকে যদি কেউ অনিবন্ধিত সিম পুনরায় নিতে চান, তাহলে বাজারে প্রচলিত সিমের দাম দিয়ে আগের সিমটি নিতে পারবেন। কোনও মোবাইল অপারেটর ১৮ মাস পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া অনিবন্ধিত সিম বিক্রি করতে পারবে না। প্রবাসীরাও এই ১৮ মাস সময়ের মধ্যে তাদের সিম নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন: ‘ডিজিটাল বাংলাদেশের কথা বললেও সরকার ইন্টারনেটের ওপর ভ্যাট বসিয়ে রেখেছে’

/এইচএএইচ/এসটি/ আপ-এপিএইচ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম