লো ব্যাটারি আতঙ্ক!

আশিকুর রহমান চৌধুরী
৩০ মে ২০১৬, ২১:০৬আপডেট : ৩০ মে ২০১৬, ২১:০৯

লো ব্যাটারি আতঙ্ক! দিন দিন বাড়ছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমস্যাও। বিশেষজ্ঞরা এই তালিকায় যোগ করেছেন আরেকটি নাম। আর তা হল- ‌লো ব্যাটারি অ্যাংজাইটি (‌এলবিএ)।‌ অর্থাৎ বাড়ির বাইরে থাকা অবস্থায় ফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার আতঙ্ক। দুই লাখ স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে একটি সমীক্ষা চালিয়েছিল বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারক সংস্থা এল জি। সেখানে দেখা গেছে, ৯০ শতাংশ মানুষই ফোনের ব্যাটারি ফুরানোর আগেই সেটা নিয়ে চিন্তা শুরু করে দেন। তাদের মধ্যে ২০ শতাংশ, চার্জার জোগাড়ের জন্য রীতিমতো মরিয়াও হয়ে পড়েন।
বিশ্বের ৯০টি দেশে চালানো হয়েছিল এই সমীক্ষা। এতে দেখা গেছে, সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার আগে ৪২ শতাংশ মানুষ, সবার আগে দেখে নেন, তাদের ফোনে যথেষ্ঠ পরিমাণ চার্জ আছে কিনা। অফিস বা স্কুল কলেজে‌ থাকা ৩২ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী, বিকেলের পর থেকেই ঘনঘন ফোনের চার্জ পরীক্ষা করে নেন। বিশেষজ্ঞদের মতে, ‌এই অতিরিক্ত স্মার্টফোন নির্ভরতা মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে সবচেয়ে বেশি সমস্যা হয় মনসংযোগে। এলবিএ’‌র উপসর্গ হিসেবে তিনটি লক্ষণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। প্রথমত, একটি ফোনের জন্য একাধিক চার্জারের ব্যবস্থা রাখা। দ্বিতীয়ত, চার্জ শেষ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় কাছের লোকজনের ফোন না ধরা এবং তৃতীয়ত, অল্প পরিচিত বা অপরিচিত মানুষের কাছ থেকে চার্জার ধার করা।

আরও পড়ুন: সিম নিবন্ধনে সব সমস্যার সমাধান ১৬১০৩ নম্বরে
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম