মাইক্রোসফটের ফাউন্ডার্স অ্যাওয়ার্ড পেলেন সোনিয়া বশির কবির

টেক ডেস্ক
০২ আগস্ট ২০১৬, ১৭:৩৬আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৭:৩৭

সোনিয়া বশির কবির

সফটওয়্যার ও প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘ফাউন্ডারস অ্যাওয়ার্ড’ পেয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। মাই্ক্রোসফট বাংলাদেশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাইক্রোসফটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফাউন্ডারস অ্যাওয়ার্ড মাইক্রোসফটের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। এ বছর ১ লাখ জনের মধ্যে ১৫ জন ফাউন্ডারস অ্যাওয়ার্ড জিতেছেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির ১০ হাজার উদ্যমী কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে সোনিয়া বশির কবিরকে মনোনীত করে উক্ত পুরস্কার হাতে তুলে দেওয়া হয়।    

সুযোগ্য নেতৃত্ব, উদ্ভাবন এবং ব্যবসায় উল্লেখযোগ্য অবদানের ওপর ভিত্তি করে ফাউন্ডারস অ্যাওয়ার্ড দিয়ে থাকে মাইক্রোসফট। 

উল্লেখ্য, প্লাটিনাম ক্লাব আউটস্ট্যান্ডিং অ্যাচিভার জয়ীদের মধ্য থেকে ফাউন্ডারস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়। ফাউন্ডারস অ্যাওয়ার্ড জয়ীরা পেয়েছেন বিল গেটসের স্বাক্ষর করা একটি করে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি।        

মাইক্রোসফটের লক্ষ্য অর্জনের সাফল্যের প্রতিদান স্বরূপ সোনিয়া বশির কবিরকে দি প্লাটিনাম ক্লাব অ্যাওয়ার্ড প্রদান করেন মাইক্রোসটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। আশানুরূপ অর্জন ছাড়িয়ে যাওয়া এবং নিজেদের কর্তব্য পালনের বাইরে গিয়ে সফলতা অর্জনের জন্য দি প্লাটিনাম ক্লাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্বব্যাপী মাইক্রোসফটের গুরুত্ব প্রতিষ্ঠিত করা সেরা পারফরমারদের সংগঠনই হচ্ছে এই ক্লাব।

/এইচএএইচ/ 

আরও পড়তে পারেন: এবার ছুটির দিনে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের মহড়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি