কেন বন্ধ হলো ৩ লাখ ৬০ হাজার টুইটার অ্যাকাউন্ট

দায়িদ হাসান মিলন
১৯ আগস্ট ২০১৬, ১৮:৩২আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৮:৩২

টুইটার

টুইটার ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার এক ব্লগ পোস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটিই জানানো হয়।

মূলত উগ্রবাদী কাজকর্মের সঙ্গে জড়িত থাকায় এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টের মধ্যে ২ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে বর্তমান সময়ের মধ্যে।

এখন পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। সেজন্য আগের চেয়ে অনেক বেশি সচেতন টুইটার কর্তৃপক্ষ। তারা যেকোনও টুইটার অ্যাকাউন্টের ওপর অভিযোগ আমলে নেয় এবং অনুসন্ধানের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করে।

টুইটার কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তারা টুইটার অ্যাকাউন্ট পর্যবেক্ষণের জন্য লোকবল বৃদ্ধি করেছে। ফলে বিশাল সংখ্যক টুইট ধীরে ধীরে পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

ব্লগ পোস্টের মাধ্যমে টুইটার আরও জানায়, আমাদের কাজ এখনও শেষ হয়নি। বেশ ভালো একটি ফলাফলের আশা করছি আমরা। হয়তো আমাদের এই কাজের মাধ্যমেই গুরুত্বপূর্ণ কোনও পরিবর্তন আসবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

 অারও পড়তে পারেন:  স্মার্টফোনের জন্য আসছে নতুন গরিলা গ্লাস

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম