স্মার্টফোনের জন্য আসছে নতুন গরিলা গ্লাস

আনোয়ারুল ইসলাম জামিল
১৯ আগস্ট ২০১৬, ১৭:৪৫আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৭:৪৫

গরিলা গ্লাস

হাত থেকে পড়ে স্মার্টফোনের স্ক্রিন ভেঙ্গে যায়। এই সমস্যা থেকে ঠোকাতে এবার বাজারে আসছে নতুন প্রজন্মের গরিলা গ্লাস, যা আপনার স্মার্টফোনের স্ক্রিনকে করবে আরও টেকসই ও মজবুত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

স্মার্টফোনের গ্লাস নির্মাতা কোম্পানি কর্নিং আনছে এই নতুন স্ক্রিন। নির্মাতাদের ভাষ্য, নতুন এই গরিলা গ্লাস স্মার্টফোনকে অন্তত পাঁচ ফুটের ওপর উচ্চতা থেকে পড়ে ক্ষতি হওয়া থেকে বাঁচাবে। বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি যে সমস্যাটির সম্মুখীন হন সেটি হলো স্মার্টফোনের স্ক্রিনে চিড় ধরা বা ভেঙে যাওয়া। নতুন প্রজন্মের এই স্ক্রিন স্মার্টফোনকে প্রায় ৮০ শতাংশ বেশি নিরাপত্তা দেবে বলে নিশ্চয়তা দিয়েছেন এর নির্মাতারা। এছাড়া স্ক্র্যাচ পড়ে যাওয়ার হাত থেকেও সুরক্ষা দেবে এই স্ক্রিন।

কর্নিংয়ের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার জন বায়েনের বক্তব্য অনুযায়ী, সামনের কয়েক মাসের ভেতরেই এ প্রযুক্তি বাজারজাত করবেন তারা। গবেষণাগারে দেখা গেছে, মানবদেহের কোমর ও কাঁধের মাঝামাঝি উচ্চতা থেকে কমপক্ষে ২০ বার ফেলে দেওয়ার পরও এই নতুন স্ক্রিন অক্ষত থাকছে। বর্তমান বিশ্বে প্রায় ৪৫ কোটি আইফোনে কর্নিংয়ের উদ্ভাবিত গরিলা গ্লাস স্ক্রিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ তালিকায় রয়েছে স্যামসাংও। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ১৮৭৯ সাল থেকে টেকসই গ্লাস তৈরি করছে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম