এমএনপির নিলাম ২৮ সেপ্টেম্বর

টেক রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪১

নম্বর ঠিক রেখে অপারেটর বেছে নেওয়ার সুযোগ

নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তনের পদ্ধতি বা এমএনপির নিলাম অনুষ্ঠিত হবে চলতি সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সোমবার এক বিজ্ঞপ্তিতে নিলাম অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করেছে।

নতুন ঘোষণায় বলা হয়েছে, চলতি মাসের ৭ তারিখে নিলামে অংশগ্রহণে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। ১৮ তারিখে নিলামে অংশ নেওয়ার আর্নেস্ট মানি জমা নেওয়া হবে। লেটার অব একসেপ্টটেন্স/ রিজেকশনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর। আর কোন প্রক্রিয়ায় নিলাম অনুষ্ঠিত হবে তা জানিয়ে দেওয়া হবে ২৫ তারিখে।

বিটিআরসির পক্ষ থেকে নিলামের অংশগ্রহণকারীদের নতুন সূচি অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে। 

প্রসঙ্গত, আগের ঘোষণা অনুযায়ী এমএনপির নিলাম হওয়ার কথা ছিল ২১ সেপ্টেম্বর। এমএনপি সেবা চালু হলে একজন মোবাইলফোন ব্যবহারকারী তার নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের স্বাধীনতা পাবেন। কোনও অপারেটরের সেবা কারও পছন্দ না হলে তিনি নির্ধারিত ফি দিয়ে অপারেটর পরিবর্তন করতে পারবেন। 

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: স্পর্শ করলেই স্পিকার চালু

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম