ফেসবুকে ৩৬০ ডিগ্রি ছবি পোস্ট করতে

দায়িদ হাসান মিলন
১৫ সেপ্টেম্বর ২০১৬, ০১:৪৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৫

ফেসবুকে ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করতে ফেসবুক এ বছরের শুরুতে ৩৬০ ডিগ্রি ভিউ ফিচার চালু করে। এই ফিচারের সাহায্যে ওপর-নিচ, সামনে-পেছনে সবদিক থেকে যেকোনও ছবি দেখা সম্ভব। অবশ্য সেজন্য ছবিটিকে ৩৬০ ডিগ্রি মানের হতে হবে।

স্পেশাল ৩৬০ ক্যামেরা ব্যবহার করে ৩৬০ ডিগ্রি ছবি তৈরি করা যায়। স্ট্রিট ভিউ কিংবা গুগল ক্যামেরা অ্যাপের সাহায্যেও এটা করা যেতে পারে।

আমরা প্রায় সবাই বিভিন্নভাবে ৩৬০ ডিগ্রি ছবি ব্যবহার করেছি। কিন্তু ফেসবুকে এ ধরনের ছবি আপলোড দেওয়ার অভিজ্ঞতা সবার নেই। ফেসবুকে এসব ছবি আপলোড করা অন্যান্য পোস্ট কিংবা ছবি আপলোড করার মতো একেবারেই সহজ। আসুন দেখে নিই কীভাবে এসব ছবি ফেসবুকে পোস্ট করা যায়।

ওয়েব থেকে পোস্ট করতে-

ওয়েব থেকে ছবি আপ করতে আপনার টাইমলাইনের নিউজ ফিড সেকশনের ওপরে থাকা ফটো কিংবা ভিডিও অপশনে ক্লিক করুন। তারপর একটি ছবি সিলেক্ট করতে হবে। ছবিটি কাদের সাথে শেয়ার করতে চান, সেটা নির্বাচন করতে হবে। এরপর ছবিটি দেখার জন্য ক্লিক এবং ড্র্যাগ করতে হবে।

স্মার্টফোন থেকে পোস্ট করতে-

 

 

ফেসবুকে ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করতে

প্রথমেই হোয়াটস অন ইওর মাইন্ড অপশনে ক্লিক করুন। তারপর সেখান থেকে ফটো কিংবা ভিডিও অপশনে ক্লিক করে একটি ছবি নির্বাচন করতে হবে। পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত দর্শক নির্বাচন করতে হবে। ছবিটি দেখতে আপনার ফোনটি মুভ করুন কিংবা ফিঙ্গার ড্র্যাগ করুন। এছাড়াও ছবিটিতে ক্লিক করার মাধ্যমে আপনি পুরো ছবিটি দেখতে পাবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম