ভিডিও শেয়ার করবে সানগ্লাস

টেক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৭

এই সেই সানগ্লাস

অনলাইনে ভিডিও শেয়ার করা যাবে এমন এক ধরনের সানগ্লাস বাজারে ছাড়তে যাচ্ছে স্ন্যাপচ্যাট নামের একটি অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান। স্ন্যাপচ্যাট এই সানগ্লাসের নাম দিয়েছে স্পেকট্যাকলস। খবর বিবিসি বাংলার।

সানগ্লাসে একটা ছোট ক্যামেরা বসানো রয়েছে যাতে লেন্সের কোণ হচ্ছে ১১৫ ডিগ্রি। ফলে এতে ধারণ করা ভিডিও দেখলে মনে হবে যেন মানুষের চোখ দিয়েই দেখা দৃশ্য দেখছেন আপনি। এই ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও সরাসরি স্ন্যাপচ্যাট অ্যাপে চলে যাবে এবং সেখান থেকে তা অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা যাবে।

এতে ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও একবারে রেকর্ড করা যাবে। এই স্পেকট্যাকলসের দাম হবে ১৩০ ডলার। এ বছরের মধ্যেই এটি বাজারে আসবে।

এই এ্যাপ ছাড়ার সঙ্গে সঙ্গে স্ন্যাপচ্যাট তার নাম বদলে ফেলছে। কারণ ভিডিও শেয়ারিং যোগ হওয়ার ফলে তারা আর শুধু চ্যাটিংয়ে সীমাবদ্ধ থাকছে না। তারা নতুন নাম নিয়েছে স্ন্যাপ।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম