আলিবাবা বাংলাদেশে বিটুবি ব্যবসার দুয়ার খুলছে

রুশো রহমান
২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৬

বলছেন জুনাইদ আহমেদ পলক  

চীনের ইন্টারনেটভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবা ডট কম বাংলাদেশে বিটুবিভিত্তিক ব্যবসা উন্নয়নের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ট্রেডেশিকে নিয়োগ দিয়েছে।

ট্রেডেশি বাংলাদেশে আলিবাবার নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ব্যবসা উন্নয়ন ও নতুন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ করবে।

বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আলিবাবা ডট কমের বাংলাদেশের গ্লোবাল সার্ভিস পার্টনার ট্রেডেশি লিমিটেডের পরিচালনায় ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্সের মাধ্যমে বাংলাদেশি রফতানিমুখী প্রতিষ্ঠানগুলোর বিশ্ববাজারে সংযুক্তকরণ সম্পর্কিত যৌথ উদ্যোগমূলক প্রকল্পের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগের ফলে দেশে ই-কমার্সের আরও প্রসার হবে। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে এই খাত একটা শক্ত ভিত্তি পাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রেডেশির প্রতিষ্ঠাতাদ্বয় রাজিব হোসেন (চেয়ারম্যান) ও শাদাব পারভেজ (ব্যবস্থাপনা পরিচালক)।

বাংলাদেশে আলিবাবা ডট কমের অনলাইন চ্যানেল তৈরি ও পরিচালনার করার পাশাপাশি ট্রেডেশি এদেশের প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল বিপণন সংক্রান্ত কর্মকাণ্ডের সক্ষমতা উন্নয়নে সেবা প্রদান করবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি