সিটিসেল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১৮:৫৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৯:৪৭

সিটিসেল আদালতের আদেশ অমান্য করায় মোবাইলফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম (স্পেক্ট্রাম বা তরঙ্গ) স্থগিত করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিটিআরসিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্তের কথা জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রসঙ্গত, মোবাইলফোন অপারেটর সিটিসেলের কাছে সরকারের পাওনা রয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। ১৬ আগস্টের মধ্যে এই টাকা পরিশোধ না করলে বন্ধ করে দেওয়া হতে পারে অপারেটরটি। রাজস্ব বকেয়া বাকি এবং পরিশোধে গড়িমসি করায় যেকোনও সময় বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের লাইসেন্স ও তরঙ্গ বাতিল এবং অপারেশনাল কার্যক্রম বন্ধ করে অপারেটরটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সরকার। ৩১ জুলাই সিটিসেলের গ্রাহকদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বিটিআরসি দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা নেওয়ার জন্য গ্রাহকদের আহ্বান জানায়।

বিটিআরসি ওই নোটিশ দিলে সিটিসেল আপিল বিভাগে যায়। আপিল বিভাগ গত ২৯ আগস্ট সিটিসেলের বকেয়া টাকা পরিশোধ করার শর্তে অপারেশন চালিয়ে যেতে বলে। এজন্য সিটিসেল পেয়েছিল দুই মাস সময়। টাকা দুই কিস্তিতে পরিশোধের কথা বলা হয়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারানা হালিম জানান, ‘আজ  ছিল সিটিসেলের টাকার পরিশোধ করার দিন। কিন্তু সেই টাকা পরিশোধে তারা ব্যর্থ হয়েছে। এজন্য সিটিসেল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।’

জানা গেছে, সম্প্রতি সিটিসেল তাদের বকেয়া টাকার মধ্যে ১৩০ কোটি টাকা পরিশোধ করেছে।

তারানা হালিম আরও বলেন, ‘আমরা আসলে প্রাথমিকভাবে শুধু আপিল বিভাগের রায়টি কার্যকর করার উদ্যোগ নিয়েছি। আমরা বিটিআরসির ক্ষমতাবলে কতটুকু করতে পারছি, প্রদত্ত ক্ষমতাবলে আইনসঙ্গতভাবে সেটুকু প্রয়োগ করেছি। পরবর্তীতে তরঙ্গের (স্পেক্ট্রাম) ব্যাপারে, পাওনা বকেয়া টাকা পরিশোধ করবে কিনা, সে ব্যাপারে পরে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব।’
এর আগে বিকেলে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে বিটিআরসির কর্মকর্তাদের নিয়ে র‌্যাবের একটি দল প্রবেশ করে। ওই সময় সিটিসেলের তরঙ্গ স্থগিত করার কার্যক্রম চলছিল।
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব-পুলিশ শুধু নিরাপত্তার কাজটি করতে গেছে। পরিস্থিতি যেন কোনোভাবে খারাপ না হয়, তা দেখবে র‌্যাব-পুলিশ।’
এদিকে সন্ধ্যার পরে বিভিন্ন সিটিসেল নম্বরে ফোন করে বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, বিটিআরসি প্রকাশিত (গত ৩১ জুলাই) তথ্য অনুসারে সিটিসেলের গ্রাহক সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার।

/এইচএএইচ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের