ঢাকায় যাত্রা শুরু করলো ‘উবার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১৫:৪৬আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৮:১৫

বাংলাদেশে যাত্রা শুরু করছে স্মার্টফোনভিত্তিক পরিবহণ সেবার অ্যাপ উবার। ঢাকায় এই পরিবহণ সেবার অন্যতম অংশীদার হিসেবে রয়েছে শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি গ্রামীণফোন। মঙ্গলবার বেঞ্চমার্ক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ঢাকায় যাত্রা শুরু করলো ‘উবার’

উবার এর যাত্রা উপলক্ষে জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘স্মার্ট শহরগুলো ডিজিটাল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। ঢাকায় উবার-এর যাত্রা আমাদের এই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি সত্যিই আনন্দিত। পাশাপাশি মাত্র একটি বাটন চেপেই উবার আমাদের দৈনন্দিন পরিবহণ ব্যবস্থাকে আরও সহজ করে তুলবে। সর্বোপরি উবার বাংলাদেশের অর্থনীতিতে একটি অভাবনীয় সম্ভাবনার সূচনা ঘটাবে।’

উবারের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অমিত জেইন বলেন, ‘উবার খুব সাধারণ একটি লক্ষ্য নিয়ে তার যাত্রা শুরু করে, যা হলো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শহরগুলোতে যানজট এবং দূষণ কমাবার পাশাপাশি যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করে তোলা। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তির শক্তিকে চালক, যাত্রী এবং শহরের সুবিধার্থে কাজে লাগাবার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত।’

গ্রামীণফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে উবারের পার্টনারশিপ আমাদের গ্রাহকদের জন্য উবারের উদ্ভাবনী সেবা গ্রহণকে আরও সহজ করে তুলবে। আমাদের বিশ্বাস এই পার্টনারশিপ আমাদের গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলে একটি অন্যতম সংযোজন।’

প্রসঙ্গত, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ, নির্ভরযোগ্য এবং সুলভ ভ্রমণের একটি অ্যাপ উবার। সারা বিশ্বে প্রতিদিন গড়ে ৫০ লক্ষেরও বেশিবার উবার ব্যবহার করে লোকজন। মোট ৭৪টি দেশের ৪৫০টি শহরে উবারের সুবিধা রয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম