আজ রাতে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১৩:২৪আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৩:৫২

ইন্টারনেট সেবা

দেশের সাবমেরিন কেবল ভিত্তিক ইন্টারনেট সেবা আজ মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত বিঘ্ন হতে পারে। সাবমেরিন কেবলের (সি-মি-উই-৪) মেরামত কাজ চলায় ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।

আমিনুল হাকিম বলেন, ‘মেরামত কাজ চলার সময় সাবমেরিন কেবলের মাধ্যমে সরবরাহকৃত ব্যান্ডউইথ বন্ধ থাকবে। ফলে সাবমেরিন কেবল নির্ভর ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। তবে বিকল্প ব্যবস্থায় দেশে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।’

দেশের ৬টি আইটিসি কেবল (ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কেবল) মাধ্যমে ভারত থেকে ব্যান্ডউইথ এনে এ সেবা স্বাভাবিক রাখা হয়। প্রায় ১৫০ গিগা ব্যান্ডউইথ আমদানি করা হয়।

/এইচএএইচ/এমডিপি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের