প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের প্লাটফর্ম দেবে ফেনক্স: শামীম আহসান

টেক ডেস্ক
২৪ নভেম্বর ২০১৬, ১৬:৪২আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৬:৪২

 

শামীম আহসান

প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বাংলাদেশ গ্লোবাল সামিট শীর্ষক সম্মেলন। প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করেছে ইউরোপে প্রবাসীদের অধিকার ও নানা সমস্যা নিয়ে কাজ করা অলাভজনক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। বার্জায়া টাইম স্কয়ার হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলনে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে  ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুয়িটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) এর চেয়ারম্যান এবং বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান বলেন,  বাংলাদেশ ২০৩০ সালে বিশ্বের ২৩ তম বৃহত্তর অর্থনীতির দেশ হবে। আইএমএফর জরিপ মতে প্রবৃদ্ধির হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বর্ধনশীল অর্থনীতির দেশ। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে আমাদের তথ্যপ্রযুক্তি সমৃদ্ধি একটি নতুন পরিচিতি তৈরি হয়েছে। বিশ্বর কাছে ডিজিটাল বাংলাদেশ এখন উদাহরণ হয়ে উঠেছে। আউটসোর্সিংয়ে বাংলাদেশ যে অন্যতম গন্তব্য সেটি বিভিন্ন সংস্থার জরিপে উঠে আসছে। ই-কমার্সেও বাংলাদেশের অগ্রগতি ঈষর্ণীয়। প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ ইন্টারনেটের আওতায় এসেছে। বিশ্বের বড় বড় কোম্পানি বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

শামীম আহসান আরও বলেন, ফেনক্সের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। ব্রাদার, নিক্কেই, ইনফোকম, ইনোটেকের মত কোম্পানিগুলো ফেনক্স -এর মাধ্যমে সারা বিশ্বে ৮৫টির বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছে। সিলিকন ভ্যালির প্রবাসীরাও ফেনক্স এর মাধ্যমে বিনিয়োগ করছে। অথচ প্রবাসীরা বাংলাদেশের সেরা ই-কমার্স ও তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগের কোনো সুযোগ পাচ্ছে না। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল প্রবাসীদের বিনিয়োগের সেই প্লাটফর্মই দিচ্ছে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম