মেসেঞ্জারে নতুন গেম

দায়িদ হাসান মিলন
০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:২৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:২৪

বাস্কেটবল গেম

ফেসবুক সম্প্রতি মেসেঞ্জারের জন্য নতুন একটি ইনস্ট্যান্ট গেমের প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। এটা অ্যাপটির সর্বশেষ ভার্সনে পাওয়া যাবে। গত মঙ্গলবার বিশ্বের ৩০টি দেশে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিং সিস্টেমেই নতুন এই সুবিধা যোগ করা হয়। মেসেঞ্জারের এই গেমিং প্ল্যাটফর্মে পুরনো অনেক গেমসহ নতুন গেমও থাকবে। পুরনো গেমগুলো ব্যবহারকারীদের আশির দশকের বাস্তবতায় নিয়ে যাবে বলেও জানায় ফেসবুক কর্তৃপক্ষ।

গেম শুরু করতে হলে বন্ধুতালিকার যেকোনও একজনের কনভারসেশনে প্রবেশ করতে হবে। এবার টেক্সট বক্সের ওপরে কন্ট্রোলার আইকনে চাপ দিতে হবে। এরপর গেম এর তালিকা আসবে যেখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে কোন গেমটি খেলবেন। খেলা শেষ করার পর মেসেঞ্জার আপনার বন্ধুকে স্কোর জানিয়ে দেবে যেন তিনি আপনার স্কোর ভাঙতে পারেন।

তবে সবসময় অন্যদের সাথে গেম খেলতে হবে ব্যাপারটি সেরকমও নয়। আপনি চাইলে একাও খেলতে পারবেন- এমনিটই জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই ইনস্ট্যান্ট গেম প্ল্যাটফর্মের কারণে নিউজফিডে অনেক নোটিফিকেশন আসবে। এসব নোটিফিকেশনের মাধ্যমে বন্ধুতালিকায় থাকা কারা কোন গেম খেলছে সেটা জানানো হবে।

মেসেঞ্জারের গেম নতুন এসেছে ব্যাপারটি এরকম নয়। অনেক আগেই অ্যাপটির জন্য ফেসবুক এ সুবিধা নিয়ে এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো বাস্কেটবল গেম। কর্তৃপক্ষ জানায়, ইতিমধ্যে ১ দশমিক ২ বিলিয়ন বার বাস্কেটবল গেমটি খেলা হয়েছে। মূলত এ কারণেই নতুন আরও বেশ কয়েকটি গেম যুক্ত করা হলো। তবে অনেকেই বলছেন, প্রতিযোগিতার এই সময়ে ব্যবহারকারীরা যেন মেসেঞ্জার ছেড়ে অন্য কোনও অ্যাপে না যায় সেজন্যই এই ব্যবস্থা।

সূত্র: ইয়াহু টেক 

/এইচএএইচ/


সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম