বছরের সেরা কয়েকটি অ্যাপ

দায়িদ হাসান মিলন
২৮ ডিসেম্বর ২০১৬, ২০:১৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২০:১৫

গুগল ডুয়ো

আরও একটি বছরের শেষ প্রান্তে আমরা। এ বছরটি প্রযুক্তি জগতকে করেছে অনেক বেশি সমৃদ্ধ। ২০১৬ সালে এমন কিছু অ্যাপ উন্মুক্ত করা হয় যেগুলো ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া ডাউনলোডের দিক থেকে অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাওয়া কিছু অ্যাপ আছে এ বছরের।

ইমোজি কি-বোর্ড

গুগল ডুয়ো: গুগল প্লে-স্টোরে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপের নাম গুগল ডুয়ো। এটা গুগলের তৈরি একটা অ্যাপ। স্কাইপে ও অ্যাপলের ফেসটাইমের মতোই কনটাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের ভিডিও কল করার সুবিধা দেয় অ্যাপটি।

ইমোজি কি-বোর্ড:  মেসেজ আদান-প্রদানের সময় ইমোজি ব্যবহার করেন না এমন মানুষ খুব কম। তাদের জন্য আরও সুবিধাজনক উপায়ে ইমোজি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় ইমোজি কি-বোর্ড অ্যাপ। ফলে স্বাভাবিকভাবেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে অ্যাপটি।

এমএসকিউআরডি: লাইভ ফিল্টার যোগ করার অ্যাপ এটি। এর সাহায্যে ভিডিও ও ছবি তোলার সময় মুখে বিভিন্ন চরিত্রের মুখোশ পরে নেওয়া যায়। অ্যাপ্লিকেশনটি এক কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে।

৩০ ডে ফিট চ্যালেঞ্জ ওয়ার্কআউট: ফিটনেসের অ্যাপ হিসেবে এটি এ বছর জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়।

ক্যামেরা ৩৬০: বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন হিসেবে এ অ্যাপটি গুগল প্লে স্টোরে দারুণ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।

সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

/এইচএএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম